Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পিচে রোলার চালাচ্ছেন ধোনি, মাঠে ফেরার আগে ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: গত বছর বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আর মাঠে দেখা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আর কয়েক দিন পরেই অবশ্য আইপিএলের প্রস্তুতি শুরু করবেন মাহি। তার আগেই মাঠে দেখা গেল ধোনিকে। তবে প্যাড-গ্লাভস পরে নয়। পিচের

পিচে রোলার চালাচ্ছেন ধোনি, মাঠে ফেরার আগে ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 27 February 2020 14:34

দ্য ওয়াল ব্যুরো: গত বছর বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আর মাঠে দেখা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আর কয়েক দিন পরেই অবশ্য আইপিএলের প্রস্তুতি শুরু করবেন মাহি। তার আগেই মাঠে দেখা গেল ধোনিকে। তবে প্যাড-গ্লাভস পরে নয়। পিচের উপর দিয়ে রোলার চালালেন ধোনি। সম্প্রতি রাঁচির ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে দেখা যায় ধোনিকে। সেখানেই পিচের উপর রোলার চালাতে দেখা যায় ধোনিকে। ১২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় একটা হলুদ রঙের রোলারে বসে সেটা চালাচ্ছেন ধোনি। পিচের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চালিয়ে তারপর থামলেন তিনি। https://twitter.com/msdfansofficial/status/1232646207920410624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1232646207920410624&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fcricket%2Fms-dhonis-video-of-driving-pitch-roller-goes-viral-watch-2186711 এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরেই তা ভাইরাল। অনেক দিন পরে মাঠের মধ্যে ধোনিকে দেখতে পেয়ে খুশি হয়েছেন তাঁর ভক্তরা। কেউ বলছেন, এবার মাঠে ঢুকে ওই রোলারের মতোই সবাইকে পিষে দেবেন ধোনি। সেটাই তিনি বোঝাতে চাইলেন। কেউ আবার বলছেন, মাঠে ক্রিকেট খেলার পাশাপাশি সব কাজই যে তিনি পারেন, তা আরও একবার প্রমাণ করলেন মাহি। আগামী ২ মার্চ চেন্নাই উড়ে যাচ্ছেন তিনবারের আইপিএল জয়ী অধিনায়ক। ৩ মার্চ থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করবেন তিনি। সঙ্গে থাকবেন সুরেশ রায়না। বাকি ক্রিকেটাররা অবশ্য কিছুদিন পরে দলের সঙ্গে যোগ দেবেন। আসলে অনেক দিন খেলার বাইরে ধোনি। তাই আইপিএলে নামার আগে ভাল করে তৈরি হতে চাইছেন। এই ব্রেকের মধ্যেই মাঝে মাঝে ঝাড়খণ্ডের রঞ্জি দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে ধোনিকে। মাহি জানেন, আগামী বছরের টি ২০ বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেতে গেলে আইপিএলকেই মঞ্চ হিসেবে তুলে ধরতে হবে। নইলে হয়তো ভারতীয় দলের জার্সি পরার আর সুযোগ হবে না। আর ধোনিকে যাঁরা ভাল করে চেনেন, তাঁরা জানেন, চিরকাল নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করে এসেছেন তিনি। তাই এভাবে কখনওই ক্রিকেট থেকে সরে যেতে চাইবেন না ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়ক। সেটা যাতে না হয়, তারই প্রস্তুতি শুরু করবেন ৩ মার্চ থেকে।

```