Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মোহনবাগান জুড়ল এটিকের সঙ্গে, ৮০ শতাংশ শেয়ার গোয়েঙ্কাদের

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে জুড়ে গেল মোহনবাগান। এই সংযুক্তির ৮০ শতাংশ শেয়ার থাকবে গোয়েঙ্কাদের হাতে। বাকি ২০ শতাংশের মালিকানা থাকবে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের। বৃহস্পতিবার আরপিএসজি গ্রুপ ও মোহনবাগান কর্তাদ

মোহনবাগান জুড়ল এটিকের সঙ্গে, ৮০ শতাংশ শেয়ার গোয়েঙ্কাদের

শেষ আপডেট: 16 January 2020 11:11

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে জুড়ে গেল মোহনবাগান। এই সংযুক্তির ৮০ শতাংশ শেয়ার থাকবে গোয়েঙ্কাদের হাতে। বাকি ২০ শতাংশের মালিকানা থাকবে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের। বৃহস্পতিবার আরপিএসজি গ্রুপ ও মোহনবাগান কর্তাদের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়। তারপরেই প্রেস বিবৃতি দিয়ে এই সংযুক্তিকরণের কথা জানানো হয়। বলা হয়েছে, নতুন দলের নামে এটিকে ও মোহনবাগান দুটোই থাকবে। নতুন জার্সিও এদিন উন্মোচন করা হয়েছে। আগামী মরসুম থেকে আইএসএল খেলবে গঙ্গাপাড়ের ক্লাব। জানা গিয়েছে ২০২০ সালের ১ জুন থেকে যৌথভাবে কাজ শুরু করবে এই দুই সংস্থা। ২০২০-২১ মরসুমের আইএসএলও খেলবে ক্লাব। তার সঙ্গে ভারতের অন্যান্য টুর্নামেন্টও খেলা হবে। সংযুক্তির পরেও অবশ্য মোহনবাগান সদস্যরা ঘরোয়া ম্যাচের টিকিটের দামে ছাড় পাবেন। প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় ফুটবলের দুই পাওয়ারহাউজ এবার এক হয়ে গেল। এই সংযুক্তির পরে আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা বলেন, "২০০ বছর ধরে বাংলাতে নিজেদের জায়গা তৈরি করেছে আরপিএসজি গ্রুপ। এই পরিবারে মোহনবাগানকে দু'হাতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ১২০ বছর পুরনো সিইএসসি, ১৫০ বছর পুরনো স্পেনসার্স কিংবা ১০০ বছর পুরনো সারেগামার সঙ্গে এর আগেই আরপিএসজি গ্রুপের যোগ তৈরি হয়েছে। মোহনবাগানের সঙ্গে এই চুক্তি একটা রিইউনিয়নের মতো। কারণ আমার বাবা স্বর্গীয় আর পি গোয়েঙ্কা মোহনবাগানের সদস্য ছিলেন।" এদিন এটিকে-মোহনবাগান সংযুক্তির পরে প্রেস বিবৃতি দেন মোহনবাগান সচিব স্বপনসাধন ওরফে টুটু বসু। তিনি বলেন, "আমরা সবসময় চাই ১৩০ বছর পুরনো সবুজ-মেরুন জার্সির মাদকতা ও ঐতিহ্য ধরে রাখতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বাস্তববাদী হতে হয়। ফুটবলের এই নতুন যুগে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বিনিয়োগের দরকার। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কর্পোরেট মুখের দরকার। এটাই খুবই কঠোর অথচ সবথেকে বড় সত্যি।" টুটু বসু আরও বলেন, "এই পরিস্থিতিতে আমরা ভারতের অন্যতম বড় তথা কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা ও তাঁর আরপিএসজি গ্রুপকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের দর্শন ও তাঁদের ভিশন মোহনবাগানকে আগামী দিনে আরও উঁচুতে নিয়ে যাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। এটা এই শতাব্দীপ্রাচীন ক্লাবের ইতিহাসে একটা রেড লেটার ডে।" এই সংযুক্তিকরণের জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন টুটু বসু। তিনি বলেন, "আমাদের স্বপ্নের সঙ্গী হওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানাই। ওঁনার বাবা স্বর্গীয় আর পি গোয়েঙ্কা আমার খুব ভাল বন্ধু ছিলেন। তিনি আমাদের ক্লাবের সদস্য ছিলেন। সবসময় ক্লাবের ভাল চেয়েছেন তিনি। আমি পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ বাগান সমর্থকদের বলতে চাই, কবিতা চলবে। তার জন্য একটা সাহায্যের দরকার ছিল।" অবশ্য এই সংযুক্তির পর তাকে সবুজ-মেরুন সমর্থকরা কী ভাবে নেবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যেদিন থেকে এটিকে ও মোহনবাগানের যোগের খবর বাইরে এসেছে সেদিন থেকেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শুরু হয়েছে বিরোধিতা। সমর্থকদের দাবি ছিল, আরপিএসজি গ্রুপের সঙ্গে মোহনবাগানের যোগ হতে পারে। কিন্তু কোনওভাবেই এটিকের সঙ্গে যেন সংযুক্তি না হয়। মোহনবাগানের আগে বা পরে যেন এটিকের নাম না থাকে। এমনকি ক্লাবের জার্সি ও লোগো বদলানোর ক্ষেত্রেও বিরোধিতা করছিলেন তাঁরা। আখেরে দেখা গেল, সমর্থকদের যা আশঙ্কা ছিল সেটাই হল। ক্লাবের নামের সঙ্গে যোগ হল এটিকের নাম। লোগোতেও নিশ্চয় বদল হবে। এখন দেখার এই পরিবর্তনকে কী ভাবে নেন সবুজ-মেরুন সমর্থকরা।

```