
শেষ আপডেট: 23 August 2019 14:35
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ক্লিপিং শেয়ার করা হয়েছে মোহনবাগান ক্লাবের তরফে। তাতে বহু পুরনো ডুরান্ড জয়ের বিভিন্ন মুহূর্তের কোলাজ রয়েছে। যাতে ভরপুর নস্টালজিয়ার ছোঁয়া। এমনিতেই শনিবার ফাইনাল পড়ায় আয়োজকদের আশা ভাল লোক হবে মাঠে। জানা গিয়েছে একটি অন লাইন অ্যাপস থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিশ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
ডুরান্ড ফাইনালে যতটা লড়াই হবে খেলোয়াড়দের মধ্যে, ঠিক ততটাই লড়াই হবে দুই টিমের ডাগ আউটে। লড়াই হবে দুই স্প্যানিশ কোচের। গোকুলাম এফসি-র কোচ সান্তিয়াগো ভালেরা জন্মসূত্রে আর্জেন্তিনীয় হলেও, গত এক দশকের বেশি সময় ধরে তিনি বার্সেলোনার বাসিন্দা। এখন সেখানকারই নাগরিক। সেমিফাইনালে লাল-হলুদের স্প্যানিশ কোচের সঙ্গে লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন ভালেরাই। কিন্তু কিবু ভিকুনার সঙ্গে লড়াইটা দেখবে শনিবাসরীয় যুবভারতী।