Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবারের সকালে ইস্টবেঙ্গল তাঁবুতে মোহনবাগানের শীর্ষ কর্তারা

দ্য ওয়াল ব্যুরো: একে একে ঢুকছেন সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত, সত্যজিৎ চট্টোপাধ্যায়রা। কোথায়? না একেবারে ইস্টবেঙ্গলের অন্দরমহলে। শুধু ক্লাবে আসা নয়, ইস্টবেঙ্গলের অফিসিয়ালস রুমে জমিয়ে আড্ডা দিলেন বেশ খানিকক্ষণ। সঙ্গে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরক

রবিবারের সকালে ইস্টবেঙ্গল তাঁবুতে মোহনবাগানের শীর্ষ কর্তারা

শেষ আপডেট: 11 November 2018 05:52

দ্য ওয়াল ব্যুরো: একে একে ঢুকছেন সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত, সত্যজিৎ চট্টোপাধ্যায়রা। কোথায়? না একেবারে ইস্টবেঙ্গলের অন্দরমহলে। শুধু ক্লাবে আসা নয়, ইস্টবেঙ্গলের অফিসিয়ালস রুমে জমিয়ে আড্ডা দিলেন বেশ খানিকক্ষণ। সঙ্গে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও। অন্য কোনও কারণ নয়। এ দিন ইস্টবেঙ্গল তাঁবুতে ছিল একটি বই প্রকাশ অনুষ্ঠান। সেখানেই আমন্ত্রিত ছিলেন সমাজের নানান ক্ষেত্রের দিকপালরা। অনুষ্ঠান শুরুর আগে অনেকটা সময় লাল-হলুদ ড্রেসিং রুমে কাটলেন মোহনকর্তারা। ইস্টবেঙ্গলে স্প্যানিশ কোচের জমানা শুরু হওয়ার পর সুভাষ ভৌমিক আর ক্লাব মুখো হননি। এ দিন তিনিও এলেন ইস্টবেঙ্গল ক্লাবে। কিন্তু দুই প্রধানের শীর্ষ কর্তাদের আলোচনায় কি উঠে এল আইএসএল প্রসঙ্গ? সে বিষয়ে মুখ খোলেননি কেউই। এ দিন বই প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে সৃঞ্জয় বসুর পাশে ছিলেন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারও। মোহনবাগানের সহসচিব বলেন, "আমি এই প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাবে এলাম। আমায় যখন আমন্ত্রণ জানানো হয় ইস্টবেঙ্গল তাঁবুতে আসার জন্য আমি বলেছিলাম, আমায় আসতেই হবে? যদিও মোহনবাগানের অন্য কর্তারা এর আগে এসেছেন। এটাই দুই ক্লাবের সৌজন্য।" কয়েকদিন আগে মোহনবাগান মাঠে অনুষ্ঠিত ছোটদের ডার্বিতে তুলকালাম বেঁধে গিয়েছিল। সবুজ-মেরুন পতাকায় একটি আপত্তিজনক লাইন লিখে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে। মোহনবাগান সমর্থকদের অভিযোগ ছিল, লাল-হলুদ সমর্থকরা তাদের পতাকা পুড়িয়েছে। পাল্টা ইস্টবেঙ্গল সমর্থকরা অভিযোগ তুলেছিলেন সবুজ-মেরুন সমর্থকদের দিকে। তাদের দাবি, মোহনবাগান সমর্থকরা তাদের মহিলা সমর্থকদেরও মারধর করেছে। এ দিন সৃঞ্জয় বলেন, ওই ঘটনার জন্য দুই ক্লাবেরই লক্ষাধিক টাকা জরিমানা হয়েছে। সমর্থকদের হিংসা থেকে বিরত থাকারও আবেদন জানান তিনি। তবে এই দিন ময়দান আরও একবার দেখল, সৌজন্যের অনন্য ছবি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```