Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

অবশেষে কাটল খরা, বাগানে এল নতুন স্পনসর

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মিটতে চলেছে মোহনবাগানের আর্থিক সমস্যা। মোহনবাগানের স্পনসর হিসেবে এগিয়ে এল মুম্বইয়ের আইটি সংস্থা 'স্ট্রিমকাস্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড।' কার্যকরী কমিটির বৈঠক থেকে এই নাম ঘোষণা করলেন ক্লাব সচিব অঞ্জব মিত্র। বুধবার দুপ

অবশেষে কাটল খরা, বাগানে এল নতুন স্পনসর

শেষ আপডেট: 5 September 2018 10:11

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মিটতে চলেছে মোহনবাগানের আর্থিক সমস্যা। মোহনবাগানের স্পনসর হিসেবে এগিয়ে এল মুম্বইয়ের আইটি সংস্থা 'স্ট্রিমকাস্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড।' কার্যকরী কমিটির বৈঠক থেকে এই নাম ঘোষণা করলেন ক্লাব সচিব অঞ্জব মিত্র। বুধবার দুপুরে ক্লাব তাঁবুতে মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠক ছিল। সেখানেই এই ঘোষণা করেন অঞ্জন মিত্র। এই বৈঠকে ক্লাব সচিব বলেন ১০ বছরের সঙ্গে চুক্তি করা হচ্ছে 'স্ট্রিমকাস্ট মিডিয়া প্রাইভেট লিমিটেডের' সঙ্গে। বছরে ২০ কোটি টাকা করে ক্লাবকে দেবে এই সংস্থা। এ ছাড়াও ১০ বছরে আরও ১৫০ কোটি টাকা তুলে দেবে এই সংস্থা। অর্থাৎ ১০ বছরে মোট ৩৫০ কোটি টাকার চুক্তি হয়েছে মুম্বইয়ের এই আইটি কোম্পানির সঙ্গে। https://www.youtube.com/watch?v=ZoTHn1q-UqY এ ছাড়াও মোহনবাগানের কো-স্পনসর হিসেবে থাকছেন মুম্বইয়ের বিখ্যাত কাপুর ফ্যামিলির লোকেরা। রাজ কাপুরের নাতি-নাতনি রণবীর কাপুর ও করিনা কাপুর খানের সংস্থা 'কাপুর সন্স' ও 'করিনা কাপুর গ্রুপ' কো-ইনভেস্টর হিসেবে থাকছে। এ ছাড়াও শেয়ার হোল্ডার হিসেবে থাকছেন আরমান জৈন ও আদার জৈন। এই স্পনসরের জন্য মোহনবাগানের মোট শেয়ারের ৭৪ শতাংশ শেয়ার দিতে হচ্ছে 'স্ট্রিমকাস্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড'কে। মুম্বইয়ের এই আইটি সংস্থার অফিস রয়েছে আমেরিকা, ইউরোপ, মধ্য প্রাচ্য ও মুম্বইয়ে। মালটা সরকারের সঙ্গে যৌথ প্রযোজনায় আন্তর্জাতিক স্টুডিও তৈরি করা ও মালটাতে চলতি বছর 'আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের' দায়িত্ব পালন করেছে স্ট্রিমকাস্ট। এই জন্য মালটা সরকারকে ৭৫ মিলিয়ন ইউরো দিয়েছে এই কোম্পানি। এ ছাড়া মহারাষ্ট্রের সিন্ধদূর্গে একটি ডেটা সেন্টার তৈরির জন্য ২ হাজার ২০০ কোটি টাকা দিয়েছে এই কোম্পানি। তবে এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার জন্য নামের কোনও পরিবর্তন হচ্ছে না মোহনবাগান দলের। দলের নাম 'মোহনবাগান ফুটবল প্রাইভেট লিমিটেড ও মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব'ই থাকবে। ৯ নভেম্বর সব পক্ষের উপস্থিতিতে প্রেস কনফারেন্স করে এই চুক্তির পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হবে বলে জানান ক্লাব সচিব। অঞ্জন মিত্র জানিয়েছেন এই ইনভেস্টরের ব্যাপারে সব এক্সিকিউটিভ মেম্বার ও কোম্পানির ডিরেক্টর একমত হয়েছেন। আইএসএল খেলার ব্যাপারেও নিজের বক্তব্য রাখেন অঞ্জন মিত্র। তিনি বলেন ১৫ নভেম্বর খোলা হবে আইএসএলের বিড। সব খরচ 'স্ট্রিমকাস্ট মিডিয়া প্রাইভেট লিমিটেডের'। মোহনবাগান আইএসএল খেলবে বলেই জানান তিনি। স্পনসর আসার খবরে খুশির হাওয়া সবুজমেরুন সমর্থকদের মধ্যে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```