Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সবুজ-মেরুন ডিনামাইটে কাঁপল পাহাড়, লিগ প্রায় ঢুকেই গেল বাগানে

দ্য ওয়াল ব্যুরো: ১৫ মার্চের ডার্বির কি আর কোনও গুরুত্ব থাকবে? নাকি তার আগেই লিগ পকেটে পুড়ে নেবে মোহনবাগান? গতিক খানিকটা সেই রকমই। ৯০ মিনিট একটানা চলল নাটক। প্রথম ৩৪ মিনিটেই চারটে গোল। প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে অনেকটাই খেই হারিয়ে

সবুজ-মেরুন ডিনামাইটে কাঁপল পাহাড়, লিগ প্রায় ঢুকেই গেল বাগানে

শেষ আপডেট: 1 March 2020 13:24

দ্য ওয়াল ব্যুরো: ১৫ মার্চের ডার্বির কি আর কোনও গুরুত্ব থাকবে? নাকি তার আগেই লিগ পকেটে পুড়ে নেবে মোহনবাগান? গতিক খানিকটা সেই রকমই। ৯০ মিনিট একটানা চলল নাটক। প্রথম ৩৪ মিনিটেই চারটে গোল। প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে অনেকটাই খেই হারিয়ে ফেললেন বাগান ফুটবলাররা। ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল কমরন তুরসুনভকে। একের পর এক আক্রমণ করলেন উচে, জোয়েল সানডেরা। কিন্তু শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই মণিপুর ছাড়ুল কিবু ভিকুনার ছেলেরা। এদিনও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে মোহনবাগান। তার ফলও মেলে। ৬ মিনিটের মাথায় বেইতিয়ার ফ্রিকিকে ফ্রান গঞ্জালেজের ভলি ভাল বাঁচান ট্রাউয়ের গোলকিপার সায়ন রায়। পরের মিনিটেই বেইতিয়ার কর্নার থেকে গঞ্জালেজের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ১২ মিনিটের মাথায় তুরসুনভকে বক্সের মধ্যে ফাউল করেন ধনচন্দ্র মিতেই। পেনাল্টি থেকে গোল করে অ্যাওয়ে দলকে এগিয়ে দেন গঞ্জালেজ। চলতি আইলিগে ১০ নম্বর গোল হয়ে গেল বাগানের এই বিদেশির। ২২ মিনিটের মাথায় দেখা গেল বেইতিয়া ম্যাজিক। বক্সের বাইরে বল ধরে সুহেরের সঙ্গে ওয়ান-টু খেলে ডান পায়ের জোরালো ইনসুইংয়ে প্রথম পোস্টে সায়নকে পরাস্ত করে ব্যবধান বাড়ান বেইতিয়া। পরের মিনিটেই তুরসুনভের থ্রু ধরে ডান পায়ের প্লেসিংয়ে বাগানের তৃতীয় গোল করেন পাপা বাবাকার দিওয়ারা। দেখে মনে হচ্ছিল প্রথমার্ধেই হয়তো ট্রাউকে গোলের মালা পরাবে মোহনবাগান। কিন্তু তিন গোল খাওয়ার পর খেলায় ফের ট্রাউ। এদিন বাগান ডিফেন্সে চুলোভা অনেক দিন পরে নামায় মাঝেমধ্যে কমিউনিকেশনে সমস্যা হচ্ছিল। তার সুযোগ নিয়ে একাধিকবার গোলের কাছে পৌঁছে যাচ্ছিলেন জোসেফ, জোয়েল সানডেরা। ৩৪ মিনিটের মাথায় এমনই এক প্রতিআক্রমণ থেকে গোল করে ব্যবধান কমান জোয়েল সানডে। দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক খেলা শুরু করে ট্রাউ। আক্রমণে লোক বাড়ায় তারা। অন্যদিকে এদিন মাঝেমধ্যেই ডিফেন্সে বেশ কিছু ভুল চোখে পড়ল সবুজ-মেরুনের। বিশেষ করে বাঁ'প্রান্ত ধরে একের পর এক আক্রমণ করল ট্রাউ। আশুতোষ মেহতার অভাবটা বোঝা গেল। তার মধ্যেই ৬৯ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তুরসুনভ। বাকি সময়টা একের পর এক আক্রমণ হানে ট্রাউ। কিন্তু গোলের সামনে এদিন দারুণ খেললেন শঙ্কর। বেশ কিছু ক্ষেত্রে দলের পতন রোধ করেন তিনি। ফলে ২০ মিনিট ১০ জনে খেললেও বাগানের গোলে বল জড়াতে পারেনি ট্রাউ। অন্যদিকে ১০ জনেও কিছু সুযোগ আদায় করে মোহনবাগান। কিন্তু সুযোগ তুলতে পারেননি সুহেররা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই শেষ হয় খেলা। আরও একটা ম্যাচ জিতলেন কিবু ভিকুনার ছেলেরা। সেইসঙ্গে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট হয়ে গেল সবুজ-মেরুনের। লিগ জয়ের থেকে নিজেদের দূরত্ব আরও কিছুটা কমিয়ে ফেলল গঙ্গাপাড়ের ক্লাব।

```