Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

খালিদের পুরনো ক্লাবের বিরুদ্ধে চার সপ্তাহ পর জয় পেল বাগান

দ্য ওয়াল ব্যুরো: লিগের লড়াই থেকে আগেই ছিটকে গেছে দল। কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ পৌঁছে গিয়েছে ক্লাব তাঁবুতেও। চার সপ্তাহ জয় আসেনি। এরকম ডামাডোল পরিস্থিতিতেই পাহাড়ে আইজলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সম্মান রক্ষার এই ম্যাচে অবশেষে জয় মিলল। হেনরি

খালিদের পুরনো ক্লাবের বিরুদ্ধে চার সপ্তাহ পর জয় পেল বাগান

শেষ আপডেট: 16 February 2019 13:24

দ্য ওয়াল ব্যুরো: লিগের লড়াই থেকে আগেই ছিটকে গেছে দল। কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ পৌঁছে গিয়েছে ক্লাব তাঁবুতেও। চার সপ্তাহ জয় আসেনি। এরকম ডামাডোল পরিস্থিতিতেই পাহাড়ে আইজলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সম্মান রক্ষার এই ম্যাচে অবশেষে জয় মিলল। হেনরি ও বিক্রমজিতের গোলে ২-১ জয় পেল খালিদ জামিলের দল। যান্ত্রিক সমস্যার কারণে এই ম্যাচ টেলিকাস্ট করা যায়নি। তাই স্কোরের উপরেই ভরসা রাখতে হয়েছিল সমর্থকদের। এ দিন শুরু থেকে স্ট্রাইকার হিসেবে হেনরির পাশে বিক্রমজিৎ সিংকে খেলিয়েছিলেন কোচ খালিদ জামিল। কিছুটা পিছন থেকে অপারেট করছিলেন ডিকা ও সনি। ম্যাচের ২২ মিনিটের মাথায় প্রথম গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন হেনরি। কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি বাগান। ৩৮ মিনিটের মাথায় গোল শোধ করে সমতা ফেরান প্রাক্তন বাগানি ক্রোমা। দ্বিতীয়ার্ধেও গোলের মুখ খুলছিল না বাগানের। সমর্থকরা ভেবেছিলেন এ দিনেও হয়তো খালি হাতে ফিরতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। কিন্তু ৭৮ মিনিটের মাথায় সনির ফ্রিকিক থেকে হেডে গোল করে বাগানকে এগিয়ে দেন বিক্রমজিৎ সিং। এই ফল পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত চার সপ্তাহ পর ম্যাচ জিতল বাগান। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট হলো মোহনবাগানের। লিগে তো কোনও সুযোগই নেই, মোহনবাগানের লক্ষ্য এখন সুপার কাপ। সুপার কাপে সরাসরি ছাড়পত্র পাওয়ার জন্য লিগ টেবিলে যতটা বেশি উপরে পারা যায়, শেষ করতে চাইছে বাগান। এই লক্ষ্য নিয়েই বাকি তিন ম্যাচে জয় চাইছে সবুজ-মেরুন ব্রিগেড।

```