
শেষ আপডেট: 14 August 2018 12:41
আর এই ভিডিও সামনে আসতেই সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। অনেকে বলেন, সালাহ আইন ভেঙেছেন। তাই তাঁর শাস্তি পাওয়া উচিত। সেলিব্রিটি হওয়ায় তিনি যেন ছাড় না পান। অনেকে আবার বলেন সালাহ হলেন তরুণ প্রজন্মের তারকা। তাঁকেই আদর্শ করে অনেক তরুণ। তাই তাঁঁর এই ধরণের আচরণ করা মোটেই উচিত হয়নি।
এমনকী খুদে সমর্থকদের দিকে না তাকানোয় তাঁর সমালোচনা করেছেন অনেকে। তাঁদের বক্তব্য, খুদে সমর্থকেরা একটা সই তো চেয়েছিল। সেটা দিলে এমন আর কী হতো। বরং যখন ছোট ছেলেগুলো তাঁর গাড়ির দিকে যাচ্ছেন তখন অত জোরে গাড়ি না চালালেই পারতেন সালাহ।
কেউ কেউ আবার সামান্য হলেও আড়াল করার চেষ্টা করেছেন সালাহকে। তাঁরা বলেন, সালাহ চলে গিয়ে ঠিক কাজই করেছেন। কারণ না হলে আরও বেশি যানজট হতে পারত। ফলে সমস্যা আরও বাড়ত। কিন্তু গাড়ি চালাতে চালাতে ফোনের দিকে তাকিয়ে ভালো কাজ করেননি সালাহ, একথাও স্বীকার করেছেন তাঁরা।
এই প্রসঙ্গে লিভারপুল দলের তরফে সালাহ ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে। সাধারণত গাড়ি চালাতে চালাতে মোবাইল ঘাটলে ইউরোপে ড্রাইভিং লাইসেন্স বাতিল ও ১০০০ ইউরো জরিমানা করা হয়। সালাহর ক্ষেত্রে এখনও অবশ্য কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।