Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহামেডানের কাছে হেরে ঘরোয়া লিগের স্বপ্ন শেষ বাগানের

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে খেলা শুরুর ২০ মিনিটের মধ্যেই ম্যাচ প্রায় জিতে নিয়েছিল মোহনবাগান। ঘরোয়া লিগের ম্যাচে হল ঠিক তার উল্টো। খেলা শুরুর প্রথম ১৫ মিনিটেই হেরে গেল বাগান। ওই সময়ের মধ্যে ২ গো

মহামেডানের কাছে হেরে ঘরোয়া লিগের স্বপ্ন শেষ বাগানের

শেষ আপডেট: 19 September 2019 11:32

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে খেলা শুরুর ২০ মিনিটের মধ্যেই ম্যাচ প্রায় জিতে নিয়েছিল মোহনবাগান। ঘরোয়া লিগের ম্যাচে হল ঠিক তার উল্টো। খেলা শুরুর প্রথম ১৫ মিনিটেই হেরে গেল বাগান। ওই সময়ের মধ্যে ২ গোল খেয়ে যাওয়ার পর অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারলেন না কিবু ভিকুনার ছেলেরা। রক্ষণের ফাঁক-ফোকরের খেসারত দিতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। মহামেডানের কাছে ২-৩ গোলে হেরে এ বারের মতো ঘরোয়া লিগ জয়ের সব স্বপ্ন শেষ হয়ে গেল। খেলা শুরুর প্রথম মিনিট থেকেই আক্রমণ হানতে থাকে সাদা-কালো ফুটবলাররা। সাত মিনিটের মাথায় কর্নার থেকে ফিরতি বলে গোল করে মহামেডানকে এগিয়ে দেন করিম। তার চার মিনিট পরেই দ্বিতীয় ধাক্কা। ১১ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান গত মরসুমে বাগানে খেলে যাওয়া তীর্থঙ্কর সরকার। তারপর ম্যাচে ফেরার চেষ্টা করেন সবুজ-মেরুন ফুটবলাররা। কিন্তু ছন্নছাড়া ফুটবলের ফলে আক্রমণ দানা বাঁধছিল না। এর মধ্যেই ২৫  মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো ফ্রিকিকে গোল করে ব্যবধান কমান সেই বেইতিয়া। প্রথমার্ধে আর গোল হয়নি। ১-২ ব্যবধানে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে বাগান। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে আক্রমণে ওঠে মোহনবাগান। কিন্তু খেলার গতির বিপরীতে ৬১ মিনিটের মাথায় বাগান ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগিয়ে দলের তিন নম্বর গোল করে যান জন চিডি। তারপরে শেষ তাস হিসেবে ভিকুনা নামান সালভাদর মার্টিনেজ পেরেজকে। ৭০ মিনিটের মাথায় ব্যবধান কমান সেই পেরেজ। তারপর আর গোল আসেনি। অনেক চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি সবুজ-মেরুন ফুটবলাররা। এ দিনের হারের পর ন'ম্যাচে ১৪ পয়েন্ট হল বাগানের। ইতিমধ্যেই এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট বেশি পিয়ারলেসের। ফলে বলাই যেতে পারে এ বারের কলকাতা লিগে আর কোনও সুযোগ থাকল না গতবারের চ্যাম্পিয়নদের।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-sports-peerless-on-verge-of-winning-cfl-2019/

```