Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউ জার্সিতে লাল-হলুদ পতাকা তুলবেন ওকোরো, থাকবেন বোলাজিও

দ্য ওয়াল ব্যুরো: শতবর্ষে ইস্টবেঙ্গল। কিন্তু এই অনুষ্ঠানে তাঁকে ক্লাব ডাকেনি বলে সুদূর মার্কিন যুক্ত্রাষ্ট্র থেকে নিজের অভিমানের কথা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গলের আশিয়ানজয়ী দলের অন্যতম নায়ক মাইক ওকোরোর অভিমানের কথা জানত

নিউ জার্সিতে লাল-হলুদ পতাকা তুলবেন ওকোরো, থাকবেন বোলাজিও

শেষ আপডেট: 28 July 2019 14:40

দ্য ওয়াল ব্যুরো: শতবর্ষে ইস্টবেঙ্গল। কিন্তু এই অনুষ্ঠানে তাঁকে ক্লাব ডাকেনি বলে সুদূর মার্কিন যুক্ত্রাষ্ট্র থেকে নিজের অভিমানের কথা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গলের আশিয়ানজয়ী দলের অন্যতম নায়ক মাইক ওকোরোর অভিমানের কথা জানতে পেরে শনিবার বিকেলেই ক্লাব কর্তা নিতু সরকার তাঁকে ই-মেইল করেছেন। বলেছেন, “মাইকের মেইল অ্যাড্রেস খুঁজে পাওয়া যাচ্ছিল না।” কিন্তু মাইক ওকোরোই তুলবেন ইস্টবেঙ্গলের পতাকা। আমেরিকার নিউজার্সির লাল-হলুদ সমর্থকদের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি আশিয়ানে কাঁধে ইঞ্জেকশন নিয়ে গোল করার নায়ক। সঙ্গে ইস্টবেঙ্গলের আরএক প্রাক্তন বিদেশি খেলোয়াড় বোলাজি। আগামী ৩ অগস্ট এডিসনের কাউন্সিল প্লেসের কল্লোল হলে শতবর্ষ উদযাপন করবে ইস্টবেঙ্গ, সমর্থকরা। সেখানে উপস্থিত থাকবেন ওকোরো। ইস্টবেঙ্গলের জাতীয় লিগ এবং আশিয়ান কাপ ছাড়াও কলকাতায় মহামেডানের হয়েও ফুটবল খেলেছেন ওকোরো। তাঁর পায়ের স্কিল মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। অনেক বিশেষজ্ঞ সবুজ তোতা ব্যারেটোর সঙ্গেও তুলনা করেছেন তাঁর। ব্যারেটোর মুখেও বারবার শোনা গিয়েছে ওকোরোর প্রশংসা। কিন্তু সেই ওকোরো হারিয়ে গিয়েছেন খুব অল্প সময়েই। এমনও অনেক বড় ম্যাচ হয়েছে, যেখানে মোহনবাগানকে প্রায় একার স্কিলে দুরমুশ করে দিয়েছিলেন এই ফরওয়ার্ড। শতবর্ষ উপলক্ষে পৃথিবীর ১০০টি শহরে পতাকা উত্তোলন করবে ইস্টবেঙ্গল সমর্থকরা। একাধিক জায়গায় প্রাক্তন বিদেশি ফুটবলাররা তুলবেন লাল-হলুদ পতাকা। তেমনই নিউ জার্সিতে থাকবেন ওকোরো।

```