Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কড়া পদক্ষেপ কনমেবলের, তিন মাস সাসপেন্ড মেসি, ৩৪ লক্ষ টাকা জরিমানা

দ্য ওয়াল ব্যুরো: কোপার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে লাল কার্ড দেখে ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মেসি। তার ফলস্বরূপ লাতিন আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল মেসিকে এক ম্যাচ নির্বাসন ও ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ টাকা জরিমানা করেছিল। সেই শাস্

কড়া পদক্ষেপ কনমেবলের, তিন মাস সাসপেন্ড মেসি, ৩৪ লক্ষ টাকা জরিমানা

শেষ আপডেট: 4 August 2019 06:31

দ্য ওয়াল ব্যুরো: কোপার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে লাল কার্ড দেখে ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মেসি। তার ফলস্বরূপ লাতিন আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল মেসিকে এক ম্যাচ নির্বাসন ও ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ টাকা জরিমানা করেছিল। সেই শাস্তি আরও বাড়ালো ফেডারেশন। দেশের জার্সিতে মেসিকে তিন মাস সাসপেন্ড করেছে ফেডারেশন। সেই সঙ্গে জরিমানা বাড়িয়ে ৩৪ লক্ষ টাকা করা হয়েছে। কোপার সেমিতে ব্রাজিলের কাছে হারের পর নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন মেসি। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে লাল কার্ড দেখার পর সেই ক্ষোভ আরও বাড়ে। মিক্সড জোনে দাঁড়িয়ে মেসি বলেন, “দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারশন দুর্নীতিগ্রস্ত। ওরা ব্রাজিলকে কোপা চ্যাম্পিয়ন করার জন্য সব কিছু করছে। আমাদের ন্যায্য পেনাল্টি দেওয়া হচ্ছে না। ভুল লাল কার্ড দেখানো হচ্ছে। রেফারি ভার-প্রযুক্তির সাহায্য নিচ্ছেন না।” এমনকী পুরস্কার অনুষ্ঠানও বয়কট করেন তিনি। কিন্তু মেসির এই ব্যবহার ভালোভাবে নেয়নি দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন। ম্যাচ রেফারি নিজের রিপোর্ট জমা দেন। সেই রিপোর্ট কিন্তু মেসির বিপক্ষেই যায়। তারপর ফেডারেশনের তরফে জানানো হয়, মেসি প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে তাঁকে। কিন্তু ক্ষমা চাননি মেসি। তারপরেই কনমেবলের শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়ে দেয়, এক ম্যাচ নির্বাসন করা হলো মেসিকে। সেই সঙ্গে ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এই আর্জেন্টাইন তারকাকে। কিন্তু তারপরেও এই নিয়ে বিতর্ক থামেনি। ফের বৈঠকে বসে কনমেবল। জানানো হয়, মেসির মতো এত বড় ফুটবলারই যদি ফেডারেশনের বিরুদ্ধে মুখ খোলেন, তা ফুটবলের পক্ষে খারাপ। তারপরেই মেসির নির্বাসন ও জরিমানা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। এই শাস্তির ফলে সমস্যায় পড়ল আর্জেন্টিনা। কারণ, সামনেই বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ শুরু হবে। অথচ দেশের সেরা ফুটবলারকে এ বছর আর দেশের জার্সিতে নামতে দেখা যাবে না। মেসির অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে আকাশি-সাদা জার্সিধারীদের বিশ্বকাপ অভিযানে।

```