Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডার্বি থেকে ইডেন ম্যাচ, সবার ভাগ্য ঠিক হবে নবান্নের বৈঠকে

দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসের জেরে হঠাৎ করে বাংলার মাঠে ময়দানে আশঙ্কার কালো মেঘের উদয় হয়েছে। আগামী রবিবারের ইস্ট-মোহন ডার্বি, কিংবা ১৮ মার্চে ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কী হবে তা আগামীকাল নবান্নের বৈঠকে ঠিক হবে বলেই খবর।

ডার্বি থেকে ইডেন ম্যাচ, সবার ভাগ্য ঠিক হবে নবান্নের বৈঠকে

শেষ আপডেট: 12 March 2020 13:31

দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসের জেরে হঠাৎ করে বাংলার মাঠে ময়দানে আশঙ্কার কালো মেঘের উদয় হয়েছে। আগামী রবিবারের ইস্ট-মোহন ডার্বি, কিংবা ১৮ মার্চে ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কী হবে তা আগামীকাল নবান্নের বৈঠকে ঠিক হবে বলেই খবর। বৃহস্পতিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি অভিষেক ডালমিয়া নবান্নে যান। সেখানে মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে দেখা করেন তিনি। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে অভিষেক বলেন, “আমাদের মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে। ভারত সরকার যে নোটিফিকেশনগুলো ইস্যু করেছে সেগুলো উনি আমাদের দেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন টিকিট বিক্রি বন্ধ থাকবে। যে টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বা কমপ্লিমেন্টারি টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তো এখন কিছু করতে পারব না। আমরা প্রতিদিন পরিস্থিতির দিকে নজর রাখছি। আগামীকাল রাজ্য সরকার একটা বৈঠক ডেকেছে সব স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও আমাদের কাছে সময় রয়েছে।” এর আগে এদিন দুপুরে ক্লাব লনে প্রেস কনফারেনন্স ডেকেছিলেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। কোচ কিবু ভিকুনাকে পাশে বসিয়ে তিনি বলেন, “কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে আমাদের জানানো হয়েছে, করোনাভাইরাসের প্রকোপের জন্য আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে কোনও খেলাধূলা হবে না। হলেও তা করতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আমরা ওই নির্দেশিকা সর্বভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফকে পাঠিয়েছিলাম। ফেডারেশন তা গ্রহণ করেছে।” বাগানকর্তা এদিন আরও বলেন, “এআইএফএফ সচিব কুশল দাসের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা বৈঠক করছেন। আমি সরকারি ভাবে দর্শকশূন্য ডার্বির কথা বলছি না। সরকারি ভাবে যা বলার বলবে এআইএফএফ বা এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব। আমি শুধু আপনাদের জানাচ্ছি এই রকম একটা নির্দেশিকা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক আমাদের পাঠিয়েছে।” ডার্বি বা ১৮ তারিখের ইডেন ম্যাচ হবে কিনা এখন তা সবটাই নির্ভর করছে আগামীকালের বৈঠকের উপর। এই ব্যাপারে রাজ্য সরকার কী ভূমিকা নেয়, সেটাই দেখার। এই বৈঠক হলেই বোঝা যাবে ক্রীড়াপ্রেমী বাঙালিদের জন্য সুখবর আসছে কিনা।

```