Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রেকর্ড গড়লেন ময়ঙ্ক, দেশের মাঠে প্রথম ইনিংসেই ডবল সেঞ্চুরি ভারতীয় ওপেনারের

দ্য ওয়াল ব্যুরো : রোহিত শর্মা না পারলেও পারলেন ময়ঙ্ক আগরওয়াল। দেশের মাঠে খেলতে নেমে প্রথম ইনিংসেই ডবল সেঞ্চুরি করলেন ভারতের এই ডানহাতি ওপেনার। সেইসঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়লেন ময়ঙ্ক। প্রথম দিন রোহিত শর্মার সঙ্গে বেশি আ

রেকর্ড গড়লেন ময়ঙ্ক, দেশের মাঠে প্রথম ইনিংসেই ডবল সেঞ্চুরি ভারতীয় ওপেনারের

শেষ আপডেট: 3 October 2019 08:44

দ্য ওয়াল ব্যুরো : রোহিত শর্মা না পারলেও পারলেন ময়ঙ্ক আগরওয়াল। দেশের মাঠে খেলতে নেমে প্রথম ইনিংসেই ডবল সেঞ্চুরি করলেন ভারতের এই ডানহাতি ওপেনার। সেইসঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়লেন ময়ঙ্ক। প্রথম দিন রোহিত শর্মার সঙ্গে বেশি আগ্রাসী দেখায়নি ময়ঙ্ককে। রোহিতকে সঙ্গ দিচ্ছিলেন। নিজের স্বাভাবিক খেলা খেলছিলেন। মাঝেমধ্যে অবশ্য চার-ছক্কা আসছিল তাঁর ব্যাট থেকে। কোনও ঝুঁকি নেননি নিজের ব্যাটিংয়ে। প্রথম দিন চায়ের বিরতির পর বৃষ্টির কারণে খেলা থেমে যাওয়া পর্যন্ত ৮৪ রানে অপরাজিত ছিলেন আগরওয়াল। প্রথম দিন যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করেন খেলা। লাঞ্চের আগেই নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন ময়ঙ্ক। এর আগে পাঁচটি হাফ সেঞ্চুরি থাকলেও সেঞ্চুরি ছিল না তাঁর। ময়ঙ্কের সেঞ্চুরির পরেই রোহিতের উইকেট হারায় ভারত। ডবল সেঞ্চুরি থেকে মাত্র ২৪ রান দূরে আউট হন তিনি। রোহিতের পর প্রথমে পূজারা ও তারপর বিরাটের সঙ্গে পার্টনারশিপ গড়েন ময়ঙ্ক। পূজারা, বিরাট আউট হলেও একদিকে টিকে ছিলেন তিনি। দেড়শ করেন। ধীরে ধীরে ডবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। চায়ের বিরতির আগেই কেশব মহারাজকে স্ট্রেট ড্রাইভ মেরে দু'রান নিয়ে নিজের প্রথম সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরিতে পরিণত করেন তিনি। এখনও অনেক খেলা বাকি রয়েছে। কোহলিকে দেখে বোঝাই যাচ্ছে এখনও ডিক্লেয়ারের কোনও সম্ভাবনা নেই। এখন দেখার নিজের প্রথম সেঞ্চুরিকে ময়ঙ্ক ৩০০-তে নিয়ে যেতে পারেন কিনা।    

```