Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ম্যাচ জিতে হাত মেলালেন না মেরি, ফেডারেশনকে তোপ জারিনের

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক কোয়ালিফায়ারে প্রতিনিধিত্ব করার জন্য মহিলাদের বক্সিংয়ে ৫১ কেজি বিভাগে নিখাত জারিনকে হারিয়েছেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিকে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জয়ী এম সি মেরি কম। ম্যাচ জেতার পরে মেরি কমে হাত মেলালেন না নি

ম্যাচ জিতে হাত মেলালেন না মেরি, ফেডারেশনকে তোপ জারিনের

শেষ আপডেট: 29 December 2019 12:36

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক কোয়ালিফায়ারে প্রতিনিধিত্ব করার জন্য মহিলাদের বক্সিংয়ে ৫১ কেজি বিভাগে নিখাত জারিনকে হারিয়েছেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিকে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জয়ী এম সি মেরি কম। ম্যাচ জেতার পরে মেরি কমে হাত মেলালেন না নিখাতের সঙ্গে। এই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। শনিবার দিল্লিতে বক্সিং রিংয়ে জয়ী হিসেবে মেরি কমের নাম ঘোষণা হওয়ার পরেই দেখা যায় নিখাতের সঙ্গে হাত না মিলিয়ে নিজের কর্নারে চলে যাচ্ছেন মেরি। পরে সাংবাদিকরা এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করলে মেরি বলেন, "আমি কেন ওর সঙ্গে হাত মেলাব? সম্মান পেতে হলে অন্যকে সম্মান দিতে হয়। আমি এই ধরনের মানুষকে পছন্দ করি না। যা বলার রিংয়ের মধ্যেই বলা উচিত, বাইরে নয়।" https://twitter.com/MMAIndiaShow/status/1210821553295724545?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1210821553295724545&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fboxing%2Fmary-kom-refuses-to-shake-nikhat-zareens-hands-after-win-says-dont-like-people-with-such-nature-watc-2155589 অন্যদিকে এই ঘটনার পরে ফের আক্রমণাত্মক নিখাত। সংবাদমাধ্যমের সামনে তাঁর অভিযোগ, মেরি রিংয়ের মধ্যে তাঁকে খারাপ কথা বলেছেন। সূত্রের খবর, নিখাত জারিনের রাজ্য তেলেঙ্গানার কিছু প্রতিনিধি শনিবার উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে বক্সিং ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। ফেডারশনের কর্তারা কোনওরকমে তাঁদের শান্ত করেন। তাঁদের অভিযোগ, বক্সিংয়ের মধ্যে রাজনীতি ঢুকে গিয়েছে। মেরি কম যাতে অলিম্পিক কোয়ালিফায়ারে যেতে পারেন, তার জন্য সবরকম সুযোগ করে দিয়েছে ফেডারেশন। অলিম্পিকে বক্সিংয়ে ৫১ কেজি বিভাগে কে ভারতের প্রতিনিধিত্ব করবেন তা নিয়ে বিতর্ক বহুদিনের। মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরেই নিখাত দাবি করেন ৫১ কেজি বিভাগে তিনি না মেরি, কে ভারতের প্রতিনিধিত্ব করবেন তা ট্রায়ালের মাধ্যমেই ঠিক হওয়া উচিত। নইলে বক্সিং ফেডারেশন মেরিকেই পাঠাবেন। এমনকি এই ট্রায়াল লাইভ টেলিকাস্ট করারও দাবি করেন নিখাত। তাঁর যুক্তি, নইলে ফেডারেশন মেরিকে সুবিধে করে দিতে পারেন। এই ট্রায়ালের পক্ষে প্রথমে ছিলেন না মেরি। তাঁর বক্তব্য ছিল, ফেডারেশন যাঁকে পাঠাবে তাঁরই যাওয়া উচিত। তিনি বলেন, “অন্য অনেক খেলায় ট্রায়াল হয় না। কখনও দেখেছেন সাইনা নেহওয়াল কিংবা পিভি সিন্ধুকে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার জন্য ট্রায়াল দিতে হচ্ছে। কিন্তু আমাকে দিতে হবে।” পরে অবশ্য নিখাতের চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি। শনিবার ট্রায়ালের ফাইনালে মুখোমুখি হন দুই বক্সার। সেখানে ৯-১ ফলাফলে নিখাতকে হারান মেরি। এর সঙ্গেই তিনি অলিম্পিক কোয়ালিফায়ারে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। সামনের বছর ফেব্রুয়ারি মাসে এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপের এই কোয়ালিফায়ার খেলতে চিন যাবেন মেরি।

```