Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

একতরফা ফাইনালে সোনা জয়, ফের বক্সিং শিখরে মেরি

দ্য ওয়াল ব্যুরো: মে মাসে সোনা জিতেছিলেন। ফের জুলাই মাসে সোনা জিতলেন। তাও আবার একতরফা ফাইনালে অস্ট্রেলীয় প্রতিপক্ষকে হারিয়ে। আর এ দিনের সোনা জয়ের সঙ্গেই বক্সিং তালিকায় ফের এক নম্বরে পৌঁছে গেলেন ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন এমসি মেরি কম। রবিবার ই

একতরফা ফাইনালে সোনা জয়, ফের বক্সিং শিখরে মেরি

শেষ আপডেট: 28 July 2019 11:58

দ্য ওয়াল ব্যুরো: মে মাসে সোনা জিতেছিলেন। ফের জুলাই মাসে সোনা জিতলেন। তাও আবার একতরফা ফাইনালে অস্ট্রেলীয় প্রতিপক্ষকে হারিয়ে। আর এ দিনের সোনা জয়ের সঙ্গেই বক্সিং তালিকায় ফের এক নম্বরে পৌঁছে গেলেন ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন এমসি মেরি কম। রবিবার ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজোতে ২৩ তম প্রেসিডেন্টস কাপের ফাইনালে ৫১ কিলোগ্রাম বিভাগে অস্ট্রেলীয় প্রতিদ্বন্দ্বী এপ্রিল ফ্র্যাঙ্কসকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন ৩৬ বছরের মেরি কম। সোনা জেতার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দের কথা প্রকাশ করেন ভারতের সোনার মেয়ে। টুইটারে মেরি লেখেন, "আমার ও দেশের জন্য গোল্ড মেডেল। জেতা মানে তুমি এখনও অনেক দূর যেতে চাও, কঠোর পরিশ্রম করতে চাও, নিজের সবটা দিতে চাও। আমি আমার কোচ, সাপোর্ট স্টাফ ও প্রত্যেক ভারতবাসীকে ধন্যবাদ জানাই।" মেরি কমের টুইটের পর ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও টুইট করে প্রশংসা করেছেন তাঁর। ক্রীড়ামন্ত্রী বলেন, "আপনি সবসমই ভারতের গর্ব। ইন্দোনেশিয়াতে প্রেসিডেন্টস কাপ জেতার জন্য আপনাকে শুভেচ্ছা জানাই।" অলিম্পিকসে ব্রোঞ্জ পদকজয়ী মেরি কম মে মাসে ইন্ডিয়া ওপেন বক্সিং টুর্নামেন্টে সোনা জিতেছিলেন। কিন্তু তারপরে তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে নামেননি। ২০২০ সালের টোকিও অলিম্পিকস-এ যোগ্যতা অর্জনের লক্ষ্যেই এই বিশ্রাম নিয়েছিলেন মেরি। এর পর অবশ্য ৭ সেপ্টেম্বর থেকে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলতে নামবেন মেরি।

```