Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মেসিকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন মারাদোনা

দ্য ওয়াল ব্যুরো : বিশ্বকাপে লজ্জাজনক বিদায়ের পর দেশের হয়ে একটাও ম্যাচ খেলেননি। আদৌও কি আর্জেন্টিনার জার্সি গায়ে তাঁকে দেখা যাবে? আন্তর্জাতিক কেরিয়ারের কি তবে ইতি? মেসিকে ঘিরে ভক্তদের মধ্যে যখন এত প্রশ্ন ঠিক সেই মুহূর্তে অনুজকে দিয়েগো মারাদো

মেসিকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন মারাদোনা

শেষ আপডেট: 1 October 2018 18:20

দ্য ওয়াল ব্যুরো : বিশ্বকাপে লজ্জাজনক বিদায়ের পর দেশের হয়ে একটাও ম্যাচ খেলেননি। আদৌও কি আর্জেন্টিনার জার্সি গায়ে তাঁকে দেখা যাবে? আন্তর্জাতিক কেরিয়ারের কি তবে ইতি? মেসিকে ঘিরে ভক্তদের মধ্যে যখন এত প্রশ্ন ঠিক সেই মুহূর্তে অনুজকে দিয়েগো মারাদোনার পরামর্শ, মেসির উচিত অবসর নেওয়া। এক আর্জেন্টাইন সংবাদপত্রে সাক্ষাৎকারে উঠে আসে মেসির প্রসঙ্গ। তখনই মারাদোনা বলেন, " মেসিকে আমি কী বলব?‌ জাতীয় দলে আর ফিরে এসো না। অবসর নাও। " হঠাৎ করে কেন এই মন্তব্য ফুটবলের রাজপুত্রের? পরে অবশ্য তিনিই পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেন। মারাদোনার বক্তব্য, " আর্জেন্টিনার ব্যর্থতার জন্য সব সময় মেসিকে দোষ দেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।" তিনি বলেন, " অনূর্ধ্ব ১৫ দল হারল, মেসির দোষ!‌ ওকে তো সব সময় সব কিছুর জন্য দোষ দেওয়া হয়। তাই মেসিকে বলব, ছেড়ে দাও। আর খেলো না আর্জেন্টিনার হয়ে। দেখো, ওরা কীভাবে সামলায় তখন। আদৌ কোনও ক্ষমতা ওদের আছে নাকি, কত বড় নাম- সে সব তখন বোঝা যাবে। চাই, মেসি যেন মুখের ওপর যা বলার বলে দেয়।" বিশ্ব ফুটবলের বাঁ পায়ের জাদুকর আরও বলেন, " আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারিনি, তার জন্য মেসি দায়ী নয়। হ্যাঁ, ওকে ঘিরে আমাদের স্বপ্ন ছিল। ঘোড়দৌড়ের সময়, নিজের ঘোড়া জিতবে সবাই ভাবে। কিন্তু সে দেখা গেল, আট নম্বরে শেষ করল!‌ জাতীয় দলের কেউ কিছু করেনি মেসির জন্য। আমরা আবেগ হারিয়ে ফেলেছি। যে যে সম্মান অর্জন করেছিলাম, সব এখন ছুঁড়ে ফেলেছি। কোথায় জানেন?‌ টয়লেটে। " এমনকী অন্তর্বর্তীকালীন কোচ স্কালোনিকেও এক হাত নিয়েছেন মারাদোনা। প্রীতি ম্যাচে মেসি না খেললেও, ১০ নম্বর জার্সিটা কাউকে পরতে দেননি স্কালোনি। তাঁর এই কর্মকাণ্ডে মারাদোনা বলেছেন, " স্কালোনি বোকা। দেখলেই সেটা বোঝা যায়। আমি ছেড়ে দিলে ১০ নম্বর জার্সিটা মেসিকে দিতাম। আবার মেসি যাওয়ার আগে নতুন ১০ নম্বরকে দিয়ে যেত। স্কালোনি আদতে কিছুই সামলাতে শেখেনি। কীভাবে যে জাতীয় দলের দায়িত্ব ওর হাতে দেওয়া হল!‌ স্কালোনি বড় মুখ করে বলেছে, ও নাকি দায়িত্বের জন্য তৈরি!‌ আর্জেন্টিনার হয়ে ওকে জন্মে গোল করতে দেখিনি। এটা অপরাধ হয়তো নয়। তবে একটা কথা বলব। মানুষ হিসেবে ওর সঙ্গে খাবার ভাগ করলেও, জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনিকে কোনও নম্বর দেব না। " মারাদোনার সঙ্গে মেসির সম্পর্ক বরাবরই অম্লমধুর। যদিও মেসি কোনও দিনই মারাদোনার সম্পর্কে কিছু বলেননি, কিন্তু মারাদোনার তরফে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য এসেছে মেসির উদ্দেশে। কখনও তিনি বলেছেন, মেসিকে নিয়ে বেশি আদিখ্যেতা দেখানো হয়। মেসি মোটেই অত বড় খেলোয়াড় নন। আবার ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ থাকাকালীন মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় বলেছিলেন এই মারাদোনা। তাই মেসিকে অবসরের পরামর্শে প্রথমে সমর্থকেরা ভেবেছিলেন মারাদোনাও হয়তো মেসিকে দোষী বলছেন। কিন্তু আদতে দেখা গেল এক্ষেত্রে মেসির সমর্থনে কথা বললেন মারাদোনা। এ কথা শোনার পর তাই এক আর্জেন্টাইন ফ্যানের প্রতিক্রিয়া, "সত্যি দিয়েগো যে কখন কী বলেন, তা বোঝার সাধ্য ভগবানেরও নেই।"

```