Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

১০ গোলের থ্রিলারে আর্সেনালকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টারে লিভারপুল

দ্য ওয়াল ব্যুরো: নব্বই মিনিট ও টাইব্রেকার মিলিয়ে ম্যাচে হল মোট ১৯ গোল। লিভারপুল ও আর্সেনালের এই লড়াইয়ের সাক্ষী থাকল অ্যানফিল্ড এরিনা। শেষ হাসি অবশ্য হাসল ইয়ুরগ্যান ক্লপের দল। আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে লিগ কাপের কোয়ার্টারফাইনালে প

১০ গোলের থ্রিলারে আর্সেনালকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টারে লিভারপুল

শেষ আপডেট: 31 October 2019 10:22

দ্য ওয়াল ব্যুরো: নব্বই মিনিট ও টাইব্রেকার মিলিয়ে ম্যাচে হল মোট ১৯ গোল। লিভারপুল ও আর্সেনালের এই লড়াইয়ের সাক্ষী থাকল অ্যানফিল্ড এরিনা। শেষ হাসি অবশ্য হাসল ইয়ুরগ্যান ক্লপের দল। আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে লিগ কাপের কোয়ার্টারফাইনালে পৌঁছল লিভারপুল। এই ম্যাচের শুরু থেকেই ছিল গোলের বন্যা। মাত্র ৬ মিনিটেই আর্সেনাল ডিফেন্ডার মুস্তাফির আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। ১৯ মিনিটের মাথায় জাকার শট লিভারপুল গোলরক্ষক কেলার আটকালে ফিরতি বল জালে জড়িয়ে আর্সেনালকে সমতায় ফেরান লুকাস টোরেইরা। এরপরেই ২৬ এবং ৩৬ মিনিটে জোড়া গোল করে গানার্সদের ৩-১ গোলে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। বিরতির ঠিক দু’মিনিট আগে অক্সিজেন পায় লিভারপুল। বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন মিলনার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ব্যবধান বাড়ায় আর্সেনাল। ৫৪ মিনিটে গোল করেন মেটল্যান্ড নাইলস। তবে তার ১০ মিনিটের মধ্যেই জোড়া গোল করে লিভারপুল। ৫৮ মিনিটের মাথায় অক্সলেড চেম্বারলেন ও ৬২ মিনিটে অরিগি গোল করে খেলার গোল ৪-৪ করেন। ৭০ মিনিটের মাথায় উইলককের গোল ফের এগিয়ে যায় আর্সেনাল। দেখে মনে হচ্ছিল ঘরের মাঠে বিদায় নিতে হবে সাতবারের লিগ কাপ জয়ীদের। কিন্তু ৯৪ মিনিটের মাথায় বক্সের মধ্যে হাফটার্নে দুরন্ত গোল করেন বেলজিয়ান স্ট্রাইকার অরিগি। ৫-৫ ফলে শেষ হয় খেলা। টাইব্রেকারের প্রথম তিনটি করে শটে গোল করে দু'দলই। কিন্তু আর্সেনালের চতুর্থ শট নিতে যান সেবায়স। তাঁর শট বাঁচিয়ে দেন কেলার। অন্যদিকে লিভারপুলের শেষ দুটি শটে গোল করেন অরিগি ও জোনস। টাইব্রেকারে জিতে কোয়ার্টারফাইনালে পৌঁছয় প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দল। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ - এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

```