Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মাঠে ছোটার আগে কুড়ি বার বাথরুমে ছোটে, মেসি আবার কীসের নেতা: মারাদোনা

দ্য ওয়াল ব্যুরো: কখনও তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কখনও বিঁধেছেন তীক্ষ্ণ বাক্য বাণে। কয়েকদিন আগেই বলেছিলেন, “আর্জেন্টিনা হারলেই সবাই মেসির দিকে আঙুল তোলে। ওঁর উচিত অবসর নিয়ে নেওয়া। ওঁকে ছাড়া জিতে দেখাক আর্জেন্টিনা।” সপ্তাহ দুই কাটতে না কাটত

মাঠে ছোটার আগে কুড়ি বার বাথরুমে ছোটে, মেসি আবার কীসের নেতা: মারাদোনা

শেষ আপডেট: 14 October 2018 06:47

দ্য ওয়াল ব্যুরো: কখনও তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কখনও বিঁধেছেন তীক্ষ্ণ বাক্য বাণে। কয়েকদিন আগেই বলেছিলেন, “আর্জেন্টিনা হারলেই সবাই মেসির দিকে আঙুল তোলে। ওঁর উচিত অবসর নিয়ে নেওয়া। ওঁকে ছাড়া জিতে দেখাক আর্জেন্টিনা।” সপ্তাহ দুই কাটতে না কাটতেই ফের মেসিকে নিয়ে মুখ খুললেন দিয়েগো আরমান্দো মারাদোনা। একটি মেক্সিকান টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ফুটবলের রাজপুত্র অতীতের বিতর্কিত মন্তব্যের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। মেসি সম্পর্কে বিস্ফোরণ ঘটিয়েছেন কার্যত। তাঁর কথায়, “মেসি মাঠে নামার আগে কুড়ি বার বাথরুমে যায়। ক্যাপ্টেন মানে টিমের নেতা। সেই নেতাই যদি নিজের নার্ভ শক্ত না রাখতে পারেন তাহলে টিমে বাঁধন আসবে কী করে?” এখানেই থামেননি ছিয়াশির বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক। তিনি আরও বলেন, “মেসিকে ভগবান মনে করাটা এ বার বন্ধ হওয়া উচিত।” এলএম-টেন বার্সার জার্সিতে যতটা মন দিয়ে খেলেন, আর্জেন্টিনার জার্সিতে ততটা খেলেন না বলেও তোপ দেগেছেন মারাদোনা। মেসি সম্পর্কে এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। অনেকে ট্রোল করেছেন মারাদোনাকে তাদের বক্তব্য, মারাদোনা প্রচারের আলোয় থাকতে ভালবাসেন। তাই মাঝেমাঝেই এ রকম কথা বলেন।”  

```