
শেষ আপডেট: 29 October 2018 21:58
সঙ্গে সঙ্গে দুই চালক এবং শ্রীবদ্ধনপ্রভা ও তাঁর মেয়েকে হেলিকপ্টার থেকে বের করে এনে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রায় ২৪ ঘণ্টা যমে মানুষে টানাটানির পর অবশেষে মারা যান শ্রীবদ্ধনপ্রভা। তাঁর মেয়ে ও দুজন চালকও মারা গেছেন এই দুর্ঘটনায়। তবে খেলা শেষ হওয়ার ১ ঘণ্টা পরে এই ঘটনা ঘটায় পার্কিং লটে সেই সময় কেউ ছিলেন না। নইলে আরও প্রাণ হানি ঘটতে পারত।
ইংল্যান্ড ও লেস্টার সিটির প্রাক্তন গোলকিপার পিটার শিল্টনের স্ত্রী স্টেফানি এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, " আমরা তখন খেলা দেখে স্টেডিয়াম থেকে বেরোচ্ছিলাম। চোখের সামনে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল। " ২০১০ সালের অগস্ট মাসে লেস্টার সিটি কেনেন থাইল্যান্ডের এই ধনকুবের। ২০১৪ সালে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা পায় লেস্টার। ক্লাবের ফুটবল পরিকাঠামোর জন্য প্রচুর টাকা বিনিয়োগ করেছিলেন শ্রীবদ্ধনপ্রভা। তার ফলও মেলে। ২০১৬ সালে ইংল্যান্ডের সব বড় ক্লাবদের হারিয়ে প্রিমিয়ার লিগ জেতে এই দল।
শ্রীবদ্ধনপ্রভার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইংল্যান্ডের ফুটবল মহলে। সোমবার লেস্টারের মাঠে ফুটবলার ও সমর্থকরা জড়ো হয়েছিলেন শ্রীবদ্ধনপ্রভাকে শ্রদ্ধা জানানোর জন্য। সেখানে আসেন তাঁর স্ত্রী ও ছেলে। লেস্টার সিটি'র সব ফুটবলার টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন এই ফুটবল প্রিয় মানুষটিকে।
শ্রদ্ধা জানানো হয় অন্যান্য ক্লাবের তরফেও। এ দিন যে সব খেলা ছিল, সেখানে সব ফুটবলার হাতে কালো রিবন বেঁধে খেলেন। এই কঠিন সময়ে ক্লাবের পাশে থাকার জন্য লেস্টার সিটির তরফেও টুইটারে ধন্যবাদ জানানো হয়েছে সবাইকে।
https://twitter.com/LCFC/status/1056999111684108288