Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ডেভিস কাপে বাদ লিয়েন্ডার, তবে কি ব্রাত্য ১৮ গ্র্যান্ড স্ল্যামের মালিক!

দ্য ওয়াল ব্যুরো: চলতি এশিয়ান গেমসে অংশ নেননি। খুব একটা বেশি খেলেন না বলে র‍্যাঙ্কিংটাও পেছনের দিকে। এই কারণ দেখিয়ে ফের ডেভিস কাপের ভারতীয় দলে জায়গা হলো না কিংবদন্তি লিয়েন্ডার পেজের। আগামী ১৪-১৬ সেপ্টেম্বর সার্বিয়ার কারজেভো স্টেডিয়ামে সার্ব

ডেভিস কাপে বাদ লিয়েন্ডার, তবে কি ব্রাত্য ১৮ গ্র্যান্ড স্ল্যামের মালিক!

শেষ আপডেট: 29 August 2018 07:54

দ্য ওয়াল ব্যুরো: চলতি এশিয়ান গেমসে অংশ নেননি। খুব একটা বেশি খেলেন না বলে র‍্যাঙ্কিংটাও পেছনের দিকে। এই কারণ দেখিয়ে ফের ডেভিস কাপের ভারতীয় দলে জায়গা হলো না কিংবদন্তি লিয়েন্ডার পেজের। আগামী ১৪-১৬ সেপ্টেম্বর সার্বিয়ার কারজেভো স্টেডিয়ামে সার্বিয়ার বিরুদ্ধে প্লে-অফ ডেভিস কাপে নামবে ভারতীয় দল। সেখানে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য জিশান আলির নাম ঘোষণা করা হয়েছে। দেশের এক নম্বর সিঙ্গলস প্লেয়ার ইউকি ভামব্রি ও সাকেত মিনানি ভারতের হয়ে সিঙ্গলসে প্রতিনিধিত্ব করবেন৷ দলের বাকি দুই সদস্য হলেন প্রজনেশ গুনেশ্বরন এবং রামকুমার রামনাথ৷ অর্থাৎ দলে জায়গা ধরে রাখতে ব্যর্থ সুমিত নাগাল৷ [caption id="attachment_31305" align="aligncenter" width="600"] ডেভিস কাপের ইতিহাসে সফলতম ডবলস খেলোয়াড় লিয়েন্ডার [/caption] লিয়েন্ডার প্রসঙ্গে নির্বাচন কমিটির চেয়ারম্যান এসপি মিশ্র পরিষ্কার জানান, এশিয়ান গেমসে পেজের অনুপস্থিতির কথা ভেবে আসন্ন ডেভিস কাপ প্লে-অফে ওকে ভারতীয় দলে রাখা হয়নি৷ চলতি বছরে ও খুব বেশি খেলেনি৷ ফলে ওর র‍্যাঙ্কিং অনেক পিছনে৷ তবে এশিয়া কাপে না খেলার কথা জন্য নয়, র‍্যাঙ্কিং হিসেবেই ডেভিস কাপের দল গঠন করা হয়েছে, বলেন নির্বাচক মিশ্র। এর আগে ডেভিস কাপে অ্যাক্টিং ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছিলেন মহেশ ভূপতি। সে বারেও জায়গা হয়নি লিয়েন্ডার পেজের। কথা উঠেছিল এক সময়ের অভিন্ন হৃদয় বন্ধু মহেশ ভূপতির কলকাঠি নাড়ার ফলেই জায়গা হয়নি লিয়েন্ডারের। কিন্তু এ বার তো ভূপতি নিজেই নেই। তবুও জায়গা হলো না দেশের সবথেকে সফল টেনিস প্লেয়ার ও ১৮ গ্র্যান্ড স্ল্যামের মালিক লিয়েন্ডার পেজের। ব্রাত্য থেকে গেলেন ডেভিস কাপের ইতিহাসে সবথেকে সফল ডবলস খেলোয়াড়। যদিও দল নির্বাচনের পর নতুন অধিনায়ক জিশান আলি বলেন, 'পেজ এখনও ভারতীয় দলের খেলার যোগ্য৷ এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷ ও দেশের অন্যতম সেরা প্লেয়ার৷' তবে আলির এই বক্তব্য টেনিস ফেডারেশনের মানসিকতা ঢাকার একটা প্রচেষ্টা বলেই ধারণা টেনিস মহলের একটা বড় অংশের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন

 

```