Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চার বলে চার উইকেট, টি ২০-তে ইতিহাস গড়লেন 'স্লিঙ্গা' মালিঙ্গা

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট কেরিয়ারের শেষ ধাপে এসে পৌঁছেছেন তিনি। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। কেবল টি ২০ ক্রিকেট খেলেন। কিন্তু দম কমলেও তাঁর বলের ধার যে একটুও কমেনি তা আরও একবার বুঝিয়ে দিলেন শ্রীলঙ্কার পেস বোলার লাসিথ মালিঙ

চার বলে চার উইকেট, টি ২০-তে ইতিহাস গড়লেন 'স্লিঙ্গা' মালিঙ্গা

শেষ আপডেট: 7 September 2019 11:34

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট কেরিয়ারের শেষ ধাপে এসে পৌঁছেছেন তিনি। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। কেবল টি ২০ ক্রিকেট খেলেন। কিন্তু দম কমলেও তাঁর বলের ধার যে একটুও কমেনি তা আরও একবার বুঝিয়ে দিলেন শ্রীলঙ্কার পেস বোলার লাসিথ মালিঙ্গা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে পরপর চার বলে চার উইকেট তুলে নিলেন তিনি। সেইসঙ্গে টি ২০ ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন মালিঙ্গা। এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১২৫ রান করেছিল। সবাই ভেবেছিলেন সহজেই সেই রান টপকে যাবে কিউয়িরা। কিন্তু ধাক্কা দিলেন মালিঙ্গা। ম্যাচের তৃতীয় ওভারের শেষ চার বলে চার উইকেট তুলে নেন তিনি। পরপর কলিন মুনরো ( বোল্ড ), হামিশ রাদারফোর্ড ( এলবিডাব্লু ), কলিন ডি গ্র্যান্ডহোম ( বোল্ড ) ও রস টেলরকে ( এলবিডাব্লু ) আউট করেন তিনি। ১৫ রানে শূন্য উইকেট থেকে ১৫ রানে চার উইকেট হয়ে যায় নিউজিল্যান্ডের। সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৮৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। চার ওভারে ছ'রান দিয়ে পাঁচ উইকেট নেন মালিঙ্গা। শুধু হ্যাটট্রিক করাই নয়, এ দিনই টি ২০ ক্রিকেটের ইতিহাসে আরেকটি মাইলস্টোন ছুঁলেন মালিঙ্গা। প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নিলেন মালিঙ্গা। মুনরোকে বোল্ড করার সঙ্গে সঙ্গেই এই রেকর্ড গড়েন তিনি। ৭৬ ম্যাচে এই ১০০ উইকেট নিয়েছেন মালিঙ্গা। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির কাছে। টি ২০ ক্রিকেটে তাঁর ৯৭ উইকেট রয়েছে। অবশ্য এই প্রথম চার উইকেট নেননি মালিঙ্গা। এর আগে ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচে পরপর চার বলে চার উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। যদিও সেই ম্যাচে এক উইকেটে ম্যাচ হেরে যায় শ্রীলঙ্কা।

```