
শেষ আপডেট: 18 August 2018 18:08
তাঁরা খেলা ধরলেন। নিজেদের মধ্যে সুন্দর পার্টনারশিপ গড়ে তোলেন। দুজনের মধ্যে অবশ্য রাহানেকেই বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল। ১৬ বছর পর ইংল্যান্ডের মাটিতে ফের কোনও উইকেটে ১৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তাঁরা। ঠিক যখন মনে হচ্ছে এ বার নিজের ব্যাটিং খরা কাটিয়ে শতরান করবেন রাহানে, তখনই ৮১ রানের মাথায় ব্রডের বলে স্লিপে কুকের দুরন্ত ক্যাচে ফিরে যেতে হলো তাঁকে। তারপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পার্টনারশিপ গড়েন কিং কোহলি।
কোহলির খেলা দেখে মনে হচ্ছিল যেন ঠিক করেই এসেছেন উইকেট দেবেন না। কিন্তু ৯৭ রানের মাথায় আদিল রশিদের লোপ্পা বলের লোভ সামলাতে পারলেন না। কভার দিয়ে চার মারতে গিয়ে স্লিপে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। যাওয়ার সময় তাঁর অভিব্যক্তি বলে দিচ্ছিল নিজের উপর কতটা রেগে আছেন।
কোহলি আউট হতে নামলেন এই টেস্টে অভিষেক হওয়া উইকেট কিপার ঋষভ পন্থ। যতক্ষণ ক্রিজে থাকলেন বেশ সাবলীল দেখাল তাঁকে। প্রথম দিনের শেষে খোঁচা মেরে আউট হয়ে ফিরে গেলেন পান্ডিয়া। পান্ডিয়া আউট হতেই প্রথম দিনের খেলা শেষ হয়ে যায়। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান ভারতের। কাল ফের শুরু করবেন পন্থ ও অশ্বিন।
প্রথম ইনিংসে ৪০০ কাছাকাছি রান তুলতে পারলে ভালো জায়গায় থাকবে ভারত। কারণ ট্রেন্টব্রিজের উইকেটে বল যথেষ্ট সুইং করছে। বলে টার্ন পেয়েছেন আদিল রশিদও। তাই ভারতীয় বোলারদের থেকেও ভালো বোলিং আশা করতেই পারেন বিরাট। তাই বলা যেতে পারে প্রথম দুই টেস্টের ব্যাটিং জুজু কিছুটা হলেও কাটিয়ে উঠেছে বিরাটের দল।