Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাটকে টপকালেন রাহুল, কিউয়িদের বিরুদ্ধে নয়া রেকর্ড ভারতীয় ব্যাটসম্যানের

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজ ভারত হারলেও একজন ব্যাটসম্যান হিরো হয়ে উঠেছেন। ভারতীয় ক্রিকেটের আঙিনায় একজন ধারাবাহিক ও সফল ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ হয়েছে লোকেশ রাহুলের। প্রথমে টি ২০ সিরিজ, পরে ওয়ান ডে সিরিজে ধারাবাহিকভাব

বিরাটকে টপকালেন রাহুল, কিউয়িদের বিরুদ্ধে নয়া রেকর্ড ভারতীয় ব্যাটসম্যানের

শেষ আপডেট: 11 February 2020 09:04

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজ ভারত হারলেও একজন ব্যাটসম্যান হিরো হয়ে উঠেছেন। ভারতীয় ক্রিকেটের আঙিনায় একজন ধারাবাহিক ও সফল ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ হয়েছে লোকেশ রাহুলের। প্রথমে টি ২০ সিরিজ, পরে ওয়ান ডে সিরিজে ধারাবাহিকভাবে ভাল খেলেছেন তিনি। ওপেন বা পাঁচ নম্বর, যেখানেই তাঁকে ব্যাট করতে পাঠানো হয়েছে সেখানেই সফল হয়েছেন রাহুল। আর মঙ্গলবার তৃতীয় ওয়ান ডেতে সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই নয়া রেকর্ড গড়লেন রাহুল। টপকে গেলেন বিরাট কোহলিকে। এদিন মাউন্ট মৌঙ্গানুইয়ে ১১৩ বলে ১১২ রান করেছেন রাহুল। আর তারসঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁদের মাটিতেই পাঁচ নম্বর বা তার পরে ব্যাট করতে নামা প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল। এর আগে চার নম্বরের পরে কোনও ব্যাটসম্যান কিউয়িদের বিরুদ্ধে সেদেশে সেঞ্চুরি পাননি। অবশ্য অন্য দেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডে সেঞ্চুরি রয়েছে সুরেশ রায়নার। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডে জিম্বাবোয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ নম্বরের পরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছিলেন মহেন্দ্র সিং ধোনিও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি গড়ার সঙ্গেই একদিনের ক্রিকেটে চার নম্বর সেঞ্চুরি হল রাহুলের। মাত্র ৩১ ইনিংসে চারটি সেঞ্চুরি করলেন তিনি। ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড। চারটি সেঞ্চুরি করতে কোহলি নিয়েছিলেন ৩৬ ইনিংস। তবে এই নিরিখে সবার আগে রয়েছেন শিখর ধাওয়ান। মাত্র ২৪ ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন গব্বর। এদিনও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। শেষ পর্যন্ত হাল ধরেন সেই রাহুলই। প্রথমে শ্রেয়স আইয়ার ও তারপর মনীশ পাণ্ডের সঙ্গে পার্টনারশিপ গড়েন তিনি। এই তিনজন ব্যাটসম্যানের উপর নির্ভর করেই ২৯৬ রান তোলে ভারত। গত বছর অস্ট্রেলিয়া সিরিজ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন রাহুল। সেই ছন্দই বজায় রেখেছেন নিউজিল্যান্ডে। সেইসঙ্গে কিপারের ভূমিকা পালন করায় দলে এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। যদিও টেস্ট সিরিজে দলে নেই তিনি। অর্থাৎ ওয়ান ডে সিরিজের পরেই তাঁকে দেশে ফিরতে হবে। তার আগে শেষ ম্যাচে রেকর্ড করে গেলেন তিনি।

```