Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরপ্রীত সিং সান্ধু : হতে পারতেন নায়ক, হয়ে গেলেন ভিলেন

দ্য ওয়াল ব্যুরো: খেলার দিন দুপুর পর্যন্ত নিশ্চিত ছিল না খেলা হবে কিনা। শেষ পর্যন্ত কোনও রকম বিশ্রাম ও প্র্যাকটিস ছাড়া জর্ডনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন স্টিভেন কনস্টানটাইনের ছেলেরা। দুরন্ত খেলেও হার হজম করতে হলো ভারতকে। সৌজন্যে গুরপ্রীত সিং

গুরপ্রীত সিং সান্ধু : হতে পারতেন নায়ক, হয়ে গেলেন ভিলেন

শেষ আপডেট: 18 November 2018 08:00

দ্য ওয়াল ব্যুরো: খেলার দিন দুপুর পর্যন্ত নিশ্চিত ছিল না খেলা হবে কিনা। শেষ পর্যন্ত কোনও রকম বিশ্রাম ও প্র্যাকটিস ছাড়া জর্ডনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন স্টিভেন কনস্টানটাইনের ছেলেরা। দুরন্ত খেলেও হার হজম করতে হলো ভারতকে। সৌজন্যে গুরপ্রীত সিং সান্ধু। হতে পারতেন ম্যাচের হিরো। হয়ে গেলেন খলনায়ক। এর আগের আন্তর্জাতিক ম্যাচে বিশ্বকাপ জয়ী কোচ মার্সেলো লিপ্পির শক্তিশালী চিনের বিরুদ্ধে দারুণ খেলেছিলেন সুনীলরা। শেষ পর্যন্ত ড্র করে ফিরেছিলেন চিন থেকে। সেই পারফরম্যান্স দেখে এ দিন সমর্থকদের আশা ছিল ১৫ ধাপ পেছনে থাকা জর্ডনের বিরুদ্ধে সহজেই জিতে যাবে ভারত। কিন্তু ক্লান্তি ও প্র্যাকটিসের অভাব ফারাক গড়ে দিল।

আরও পড়ুন অজি বধ সারা, সেমি’তে ইংল্যান্ড নয়তো ওয়েস্ট ইন্ডিজ, প্রস্তুত হরমনপ্রীতরা

চোটের জন্য এ দিনের ম্যাচে ছিলেন না ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী। সুনীল না থাকায় স্ট্রাইকার হিসেবে ছিলেন একমাত্র অনিরুদ্ধ থাপা। প্রথম থেকেই চেনা পরিবেশে সমর্থকদের চিৎকারের মধ্যে দাপটে খেলা শুরু করে জর্ডন। অন্যদিকে একটু রক্ষণাত্মক শুরু করেছিল ভারত। ১০ মিনিটের মাথায় বক্সের মধ্যে প্রীতম কোটাল হ্যান্ডবল করলে পেনাল্টি পায় জর্ডন। কিন্তু জর্ডনের স্ট্রাইকার বেনিয়াতেয়ার শট ডানদিকে ঝাঁপিয়ে দারুণ বাঁচান গুরপ্রীত সিং সান্ধু। এমনকী ফিরতি বলও পা দিয়ে বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার। কিন্তু ১৫ মিনিট পরেই শিশুসুলভ ভুল করে বসেন গুরপ্রীত। নিজের বক্স থেকে জর্ডনের অধিনায়ক ও গোলকিপার আমের সফির শটের উচ্চতা বুঝতে না পেরে গোল ছেড়ে অনেকটা এগিয়ে আসেন গুরপ্রীত। তাঁর মাথা টপকে বল সরাসরি ঢুকে যায় গোলে। এগিয়ে যায় জর্ডন। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় ফের জর্ডনের গোল। জর্ডনের স্ট্রাইকার এহসান হাদাদ গোল করে ব্যবধান বাড়ান। মাঠে তখন শুধুই দর্শকদের উল্লাস। কিন্তু দু মিনিট পরেই পরিবর্ত হিসেবে নামা নিশু কুমার ভারতের জার্সিতে প্রথম গোল করেন। বাঁ দিক থেকে বক্সের মধ্যে মাইনাস রাখেন জার্মানপ্রীত সিং। অনিরুদ্ধ থাপা সেই বল না পেলেও পেছন থেকে অরক্ষিত অবস্থায় এসে গোল করে যান বেঙ্গালুরু এফসি'র এই খেলোয়াড়। তারপরে গোল শোধের অনেক চেষ্টা করেন ভারতীয় খেলোয়াড়েরা। কিন্তু তিন প্রধান স্ট্রাইকার সুনীল, জেজে, বলবন্ত না থাকায় কাজটা কঠিন হয়ে যায় ভারতের জন্য। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় ভারতকে। খেলার পর অবশ্য খেলোয়াড়দের প্রশংসা শোনা গেল কোচ স্টিভেন কনস্টানটাইনের মুখে। এত ক্লান্তি সত্ত্বেও অপরিচিত মাঠে যে লড়াইটা ভারত করেছে তার প্রশংসা করেন তিনি। কিন্তু গুরপ্রীতের ভুলের সমালোচনা শুরু হয়েছে ফুটবল মহলে। অনেক প্রাক্তন ফুটবলারদের বক্তব্য, গুরপ্রীত উঁচু বলে ভালো হলেও তাঁর রিফ্লেক্স খুব খারাপ। সেই কারণে যেমন অনেক কঠিন বল ধরেন, তেমনই অনেক সহজ বলে গোল খান। এই ধরণের বাজে গোল এর আগেও অনেক খেয়েছেন গুরপ্রীত। ভারতীয় ফুটবলে এখন ভালো গোলকিপার অনেক আছেন। উচ্চতা কম হওয়ায় ভালো রিফ্লেক্স নিয়েও সুযোগ পান না দেবজিৎ মজুমদার। কিন্তু ভারতীয় দলের দ্বিতীয় গোলকিপার বিশাল কাইথ? তাঁর উচ্চতা, রিফ্লেক্স সব ভালো। আইএসএলেও ধারাবাহিক ভালো খেলছেন। তাই এ বার তাঁর উপর ভরসা রাখা উচিত কনস্টানটাইনের। এমনটাই মত ফুটবল মহলের একাংশের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```