Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌরভকে নাইট রাইডার্সের অধিনায়কত্ব থেকে সরিয়েছিলেন বুকানন, মুখ খুললেন প্রাক্তন তারকা

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হওয়ার সময় কলকাতা নাইট রাইডার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোচ হিসেবে নিয়ে আসা হয়েছিল অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো কোচ জন বুকাননকে। প্রথম দিকে সৌরভ ও বুকাননের মধ্যে সম্পর্ক ভাল থাকলেও পর

সৌরভকে নাইট রাইডার্সের অধিনায়কত্ব থেকে সরিয়েছিলেন বুকানন, মুখ খুললেন প্রাক্তন তারকা

শেষ আপডেট: 4 July 2020 08:11

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হওয়ার সময় কলকাতা নাইট রাইডার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোচ হিসেবে নিয়ে আসা হয়েছিল অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো কোচ জন বুকাননকে। প্রথম দিকে সৌরভ ও বুকাননের মধ্যে সম্পর্ক ভাল থাকলেও পরের দিকে তা খারাপ হয়ে যায়। আর তার জেরে বুকাননই সৌরভকে অধিনায়কত্ব থেকে সরিয়েছিলেন বলে জানালেন আইপিএলের প্রথম মরসুমে কেকেআরের হয়ে খেলা ক্রিকেটার আকাশ চোপড়া। ২০০৮ সালে প্রথম মরসুমে আকাশ চোপড়া ছিলেন নাইটদের ক্রিকেটার। তিনি বলেন, “প্রথম মরসুমে জন বুকানন কোচ ছিলেন। রিকি পন্টিংও দলে ছিলেন। সৌরভ ছিলেন অধিনায়ক। সেই সময় কাজ থেকে ওঁদের দেখেছি। শুরুতে তাঁদের মধ্যে সম্পর্ক ভাল ছিল। কিন্তু সময় গড়াতে তা খারাপ হয়।” নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এই কথা বলেছেন আকাশ চোপড়া। তিনি বলেন, “২০০৮ সাল আমাদের ভাল যায়নি। তখনই বুকানন একাধিক অধিনায়কের ফরমুলা আনেন। কিন্তু সৌরভের তা পছন্দ ছিল না। বুকানন চেয়েছিলেন সৌরভকে অধিনায়কত্ব থেকে সরাতে। পরের মরসুমেই অবশ্য সেটা হয়। ব্র্যান্ডন ম্যাককুলামকে অধিনায়ক করা হয়। সৌরভকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ২০০৯ সালে লিগ টেবিলের শেষে ছিল নাইট রাইডার্স। সেটাই নাইটদের সবথেকে খারাপ ফল।” এত কিছু করার পরেও বুকাননের নিজের খুব একটা ভাল হয়নি বলেই জানিয়েছেন আকাশ। কারণ ২০০৯ সালের পর তাঁকেই ছেঁটে ফেলা হয়। ফের সৌরভকে অধিনায়ক করা হয়। চোপড়া জানিয়েছেন, “ম্যাককুলামকে অধিনায়ক করে লাভ হয়নি। কারণ ১৩ ম্যাচ খেলে মাত্র ১৮৯ রান করেছিলেন তিনি। তাই বুকাননকেও সরে যেতে হয়েছিল। একবার যখন কেউ ভুল করতে থাকেন, তখন তাঁর সব সিদ্ধান্তই ভুল হয়। সেটাই হয়েছিল বুকাননের সঙ্গে।” অস্ট্রেলীয় কোচের কিছু জিনিস যা দলের মধ্যে ভাঙন ধরিয়েছিল, সেই প্রসঙ্গও টেনে আনেন আকাশ চোপড়া। তিনি বলেন, “ম্যান ম্যানেজমেন্টের দিক দিয়ে অনেক ভুল করেছিলেন বুকানন। একদিকে তিনি নিজের কিছু পছন্দের ক্রিকেটারকে বেছে রাখতেন, অন্যদিকে সাপোর্টিং স্টাফের নাম করে নিজের পুরো পরিবারকে নিয়ে ঘুরতেন তিনি। এরই খেসারত দিতে হয়েছিল নাইটদের।” পরে অবশ্য সেই ভুল শুধরে নেওয়ার পরে দু’বার নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় শাহরুখ খান ও ফ্র্যাঞ্চাইজির অন্যদের শুভেচ্ছা জানিয়েছেন আকাশ।

```