Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রুপোর পর ১৫০০ মিটারে সোনা জিতলেন ভারতের জিনসন জনসন

দ্য ওয়াল ব্যুরো: আগেই ৮০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন। এ বার পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ভারতের জিনসন জনসন। সেই সঙ্গে দেশের জন্য এশিয়ান গেমস থেকে নিয়ে এলেন ১২ তম সোনা। ১৫০০ মিটার দৌড়ের ফাইনালে ৩ মিনিট ৪৪.৭২ সেকেন্ডে নিজের দৌড় শেষ কর

রুপোর পর ১৫০০ মিটারে সোনা জিতলেন ভারতের জিনসন জনসন

শেষ আপডেট: 30 August 2018 13:38

দ্য ওয়াল ব্যুরো: আগেই ৮০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন। এ বার পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ভারতের জিনসন জনসন। সেই সঙ্গে দেশের জন্য এশিয়ান গেমস থেকে নিয়ে এলেন ১২ তম সোনা। ১৫০০ মিটার দৌড়ের ফাইনালে ৩ মিনিট ৪৪.৭২ সেকেন্ডে নিজের দৌড় শেষ করেন জনসন। ১২০০ মিটার পর্যন্ত তৃতীয় স্থানে থাকলেও শেষ ৩০০ মিটারে নিজের গতি বাড়ান জনসন। অন্যদিকে পুরুষদের ৮০০ মিটার দৌড়ে সোনাজয়ী মনজিৎ সিং ১৫০০ মিটারে সেই দাপট দেখাতে পারলেন না। চতুর্থ স্থানে দৌড় শেষ করলেন তিনি। ফলে জনসন শেষদিকে যেমন গতি বাড়িয়ে সোনা জিতলেন সেটা করে দেখাতে পারলেন না মনজিৎ। এর আগে বৃহস্পতিবার মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে ব্রোঞ্জ জেতেন ভারতের সীমা পুনিয়া। মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পান ভারতের পি ইউ চিত্রা। তবে হতাশ করল ভারতের পুরুষ হকি দল। গ্রুপ লিগে ৫ ম্যাচে ৭৬ গোল করে আশা জাগিয়ে সেমি ফাইনালে মালয়েশিয়ার কাছে হারতে হলো রুপিন্দার পাল সিংদের। নির্ধারিত সময়ে ২-২ ফলে খেলা অমীমাংসীত থাকার পর সাডেন ডেথে হারতে হয় তাঁদের। ফলে ব্রোঞ্জের জন্য এ বার খেলতে হবে পুরুষ হকি দলকে। তবে হতাশ করেননি ভারতের মহিলা হকি দল। গুরজিৎ কৌরের করা একমাত্র গোলে চিনকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছেন রান রামপালরা। শুক্রবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ জাপান।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```