Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যাচের পর সামলানো যাচ্ছিল না জাদেজাকে, হারের জন্য দায়ী করছিলেন নিজেকে, মুখ খুললেন স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : বিশ্বকাপের সেমিফাইনালে তাঁর লড়াই দেখেছিল ক্রিকেট বিশ্ব। প্রায় হেরে যাওয়া খেলাকেও জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে আউট হয়ে যান। আর তারপর নাকি বেশ কিছুক্ষণ শান্ত করা যাচ্ছিল না ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জা

ম্যাচের পর সামলানো যাচ্ছিল না জাদেজাকে, হারের জন্য দায়ী করছিলেন নিজেকে, মুখ খুললেন স্ত্রী

শেষ আপডেট: 14 July 2019 14:27

দ্য ওয়াল ব্যুরো : বিশ্বকাপের সেমিফাইনালে তাঁর লড়াই দেখেছিল ক্রিকেট বিশ্ব। প্রায় হেরে যাওয়া খেলাকেও জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে আউট হয়ে যান। আর তারপর নাকি বেশ কিছুক্ষণ শান্ত করা যাচ্ছিল না ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। হারের দায় নিজের মাথায় নিয়ে বসেছিলেন তিনি। এমনটাই জানিয়েছেন জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাদেজার স্ত্রী বলেন, "আউট হয়ে ফেরার পর থেকে শান্ত করা যাচ্ছিল না ওকে। বারবার বলছিল, আমি আউট না হলে হয়তো ম্যাচটা জিততে পারতাম। হারের দায় নিজের উপর নিয়ে বসেছিল। অনেক বোঝানোর পর শান্ত করি ওকে।" এই সাক্ষাৎকারে বড় ম্যাচে জাদেজার ভূমিকার প্রশংসাও শোনা যায় স্ত্রীর মুখে। তিনি বলেন, "আপনারা লক্ষ্য করলে দেখবেন ও বড় ম্যাচের ক্রিকেটার। গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার দলকে জিতিয়েছে ও। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল রবীন্দ্র।" চলতি বিশ্বকাপে ভারত বেরিয়ে গেলেও সেমিফাইনালে জাদেজার লড়াইকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেট দুনিয়া। জাদেজা যখন ব্যাট করতে নামেন তখন ভারতের রান ৬ উইকেটে ৯২। সেখান থেকে ধোনির সঙ্গে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন জাড্ডু। তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে ৫৯ বলে ৭৭ রান। শেষ দিকে ম্যাট হেনরির বলে ছয় মারতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তার পর ধোনি আউট হতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। আউট হওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়েই জাদেজার চোখেমুখে হতাশা ধরা পড়ছিল। তিনি বুঝতে পারছিলেন, আর কিছুক্ষণ থাকতে পারলে হয়তো দলকে ফাইনালে নিয়ে যেতেন। যদিও এই ইনিংসের পর বিভিন্ন মহল থেকে জাদেজার জন্য প্রশংসা ভেসে আসছিল। কিন্তু তারপরেও নিজেকে সামলাতে পারছিলেন না ভারতের এই অলরাউন্ডার। দেশের প্রতি ভালোবাসা হয়তো একেই বলে।

```