Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনি যা বলেছে করেছি, কোনওদিন অ্যাভারেজ, উইকেটের কথা ভাবিনি, মুখ খুললেন ভারতীয় পেসার

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালে ভারতীয় দলে অভিষেক হয়েছিল ইশান্ত শর্মার। তারপর থেকে দীর্ঘ ১৩ বছর ধরে ভারতীয় দলের হয়ে খেলছেন তিনি। একদিনের ক্রিকেটে তেমন ধারাবাহিক না হতে পারলেও টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। এখন ভারতীয় টেস্ট দলের পেস ব

ধোনি যা বলেছে করেছি, কোনওদিন অ্যাভারেজ, উইকেটের কথা ভাবিনি, মুখ খুললেন ভারতীয় পেসার

শেষ আপডেট: 6 August 2020 09:43

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালে ভারতীয় দলে অভিষেক হয়েছিল ইশান্ত শর্মার। তারপর থেকে দীর্ঘ ১৩ বছর ধরে ভারতীয় দলের হয়ে খেলছেন তিনি। একদিনের ক্রিকেটে তেমন ধারাবাহিক না হতে পারলেও টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। এখন ভারতীয় টেস্ট দলের পেস বোলিং ব্রিগেডের নেতৃত্ব দিলেও শুরুর দিকে তাঁর প্রভাব এমনটা ছিল না। আর সেটা নাকি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্যই ছিল বলে জানালেন ইশান্ত। ভারতীয় ক্রিকেটে ধোনি অধিনায়কত্ব নেওয়ার পরে ঘরের মাঠে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে ভারত। সে অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড, বেশিরভাগ সিরিজেই হোয়াইট ওয়াশ হয়েছে ধোনি ব্রিগেডের কাছে। আর তার অন্যতম কারণ ছিল ভারতের স্পিনাররা। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, হরভজন সিংদের ভেল্কির কাছে পরাস্ত হতেন ব্যাটম্যানরা। উইকেটও তৈরি হত স্পিন সহায়ক। আর তার জন্যই পেসাররা উইকেট পেতেন না। কিন্তু একটা গুরত্বপূর্ণ ভূমিকা নিতেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের হয়ে ৯৭ টেস্ট খেলে ফেলা ইশান্ত বলেন, “আমি কোনওদিনই হিসেব বুঝতাম না। আমি মাঠে যেতাম। আমার অধিনায়ক ধোনি যা বলতেন সেটা করতাম।” ধোনি বেশিরভাগ সময়েই ইশান্তকে রান আটকে একদিক থেকে বল করে যাওয়ার জন্য ব্যবহার করতেন। সেইসঙ্গে স্পিনারদের জন্য উইকেটে রাফ তৈরির দায়িত্ব ছিল তাঁর। সেই প্রসঙ্গেই দিল্লির এই পেসার বলেন, “ধোনি সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। আমার প্রথম ৫০-৬০ টেস্টের সময় উনি কোনওদিন বলেননি আমার বদলে কোনও বোলারের কথা ভাবা হচ্ছে। আসল কথা হল ৯৭ টেস্ট খেলার পরেও আমি অ্যাভারেজ ও স্ট্রাইক রেট বুঝি না। তাই এগুলো নিয়ে আমি কোনওদিন ভাবিইনি।”

৩২ বছরের এই পেসার বলেন, “যদি আমি এই হিসেব না বুঝি, তাহলে সেগুলো নিয়ে আমি ভাবব কেন? এগুলো শুধুই সংখ্যা। যদি আমি ভারতের হয়ে খেলছি আর আমার অধিনায়ক আমাকে বলেন, ২০ ওভার বল করে ৪০ রান দিতে, তারপরে স্পিনাররা এসে রাফ ব্যবহার করে উইকেট তুলে নেবে, তাহলে আমি সেটাই করব। আমি সেটাই চিরকাল করেছি। ধোনি আমাকে যা বলেছেন, সেটাই শুনেছি।”

বর্তমানে ইশান্ত, শামি ও বুমরাহর মাধ্যমে ভারতের পেস আক্রমণ বিশ্বের অন্যতম শক্তিশালী। তাতে ইশান্তের বড় ভূমিকা রয়েছে। কিন্তু তিনি এখনও তাঁর এই ধারাবাহিকতার জন্য ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন। ইশান্তের কথায়, ধোনি সবসময় তাঁর উপর ভরসা করেছেন। তাঁকে সমর্থন করেছেন। তার জন্যই আজকে এত ভাল বোলার হতে পেরেছেন তিনি। ৯৭ টেস্টে ভারতের হয়ে ২৯৭ উইকেট নিয়েছে ইশান্ত। গড় ৩২.৩৯। ৮০ একদিনের ম্যাচে ভারতের হয়ে ১১৫ উইকেট রয়েছে দিল্লির এই পেসারের।

```