Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রবিবার আইপিএলের সূচি প্রকাশ, জানালেন ব্রিজেশ পটেল

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। অথচ তার দু’সপ্তাহ আগেও কোনও দল জানে না, কবে তাদের খেলা রয়েছে। অর্থাৎ আইপিএলের সূচি এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কবে সূচি ঘোষণা হবে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্

রবিবার আইপিএলের সূচি প্রকাশ, জানালেন ব্রিজেশ পটেল

শেষ আপডেট: 5 September 2020 11:13

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। অথচ তার দু’সপ্তাহ আগেও কোনও দল জানে না, কবে তাদের খেলা রয়েছে। অর্থাৎ আইপিএলের সূচি এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কবে সূচি ঘোষণা হবে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়ে দিলেন, আগামীকাল অর্থাৎ রবিবার ঘোষণা হবে এই টুর্নামেন্টের সূচি। শনিবার সংবাদসংস্থা এএনআইকে ব্রিজেশ পটেল জানিয়েছেন, “আগামীকাল সূচি ঘোষণা হবে।” অর্থাৎ ২৪ ঘণ্টা পরেই জানা যাবে, আইপিএলের উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে বাকি সব ম্যাচের সূচি। কবে নিজের প্রিয় দলের খেলা রয়েছে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সমর্থকরাও। এদিকে আগামী ৮ সেপ্টেম্বর আমিরশাহী যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে আইপিএলের সব প্রস্তুতির বিষয় একবার সরেজমিনে দেখে আসবেন তিনি। এর আগে আইপিএলের যে সূচি প্রকাশ হয়েছিল, তাতে দেখা গিয়েছিল প্রথম ম্যাচ হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। কিন্তু শেষমেশ চেন্নাইকে প্রথম ম্যাচে রাখা হবে কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। কারণ, চেন্নাই দলে দুই ক্রিকেটার-সহ মোট ১৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। দেশে ফিরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনির ডেপুটি সুরেশ রায়না। আর এক অভিজ্ঞ ক্রিকেটার হরভজন সিংও এবার খেলবেন না বলেছেন। এই অবস্থায় শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু করেছে দল। বাকি সব ফ্র্যাঞ্চাইজির থেকে অনেকটা পরে অনুশীলন শুরু করায় চেন্নাইকে প্রথম ম্যাচে নাও রাখা হতে পারে। সেক্ষেত্রে মুম্বইয়ের সামনে প্রথম ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও দেখা যেতে পারে। করোনা আবহে এবার মনে হয়েছিল আইপিএল হয়তো বাতিল করতে হবে। কিন্তু টি ২০ বিশ্বকাপ বাতিল হওয়ার পরেই এই টুর্নামেন্টের ঘোষণা করা হয়। কিন্তু দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সংযুক্ত আরব আমিরশাহীতে হচ্ছে টুর্নামেন্ট। দুবাই, আবু ধাবি ও শারজা, এই তিনটি মাঠে টুর্নামেন্ট হবে। এর মাঝেই আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে গিয়েছে চিনা সংস্থা ভিভো। তার জায়গায় চলতি বছর টাইটেল স্পনসর হয়েছে গেমিং অ্যাপ ড্রিম ইলেভেন। ২২২ কোটি টাকার চুক্তি করেছে তারা। আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ ৫৩ দিন ধরে চলবে টুর্নামেন্ট। আইপিএলের ইতিহাসে প্রথমবার মঙ্গলবার হবে টুর্নামেন্টের ফাইনাল।

```