Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টিভিতে আইপিএল দেখার রেকর্ড দর্শক এবার, বিজ্ঞাপনের দামও তাই আকাশছোঁয়া

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে কয়েক মাস সব ধরনের খেলা বন্ধ থাকার পরে অবশেষে শুরু হতে চলেছে আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে এই টুর্নামেন্ট। আর এই করোনা আবহে টুর্নামেন্ট হওয়ায় এবারের আইপিএলে রেকর্ড সংখ্যক মানুষ টিভিতে

টিভিতে আইপিএল দেখার রেকর্ড দর্শক এবার, বিজ্ঞাপনের দামও তাই আকাশছোঁয়া

শেষ আপডেট: 14 August 2020 15:24

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে কয়েক মাস সব ধরনের খেলা বন্ধ থাকার পরে অবশেষে শুরু হতে চলেছে আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে এই টুর্নামেন্ট। আর এই করোনা আবহে টুর্নামেন্ট হওয়ায় এবারের আইপিএলে রেকর্ড সংখ্যক মানুষ টিভিতে তা দেখবেন বলেই জানিয়েছে ব্রডকাস্টার স্টার স্পোর্টস। আর সেই কারণেই এবার বিজ্ঞাপনের দামও আকাশছোঁয়া রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। রেডিফ সূত্রে খবর, এবছর একটা ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ১০ লক্ষ টাকা দাবি করেছে স্টার স্পোর্টস। শুধুমাত্র বিজ্ঞাপন থেকে গত বছর ৩০০০ কোটি টাকা রোজগার করেছিল স্টার স্পোর্টস। এবার সেই লাভের অঙ্ক আরও অনেক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, এবছর টিভিতে দর্শকের সংখ্যা আরও অনেক বেশি হবে বলেই জানা গিয়েছে। তাই বিজ্ঞাপন থেকে টাকা কমাতে তৈরি ব্রডকাস্টার স্টার স্পোর্টস। এবছর ৫৩ দিন ধরে চলবে আইপিএল। ফাইনাল রয়েছে দীপাবলীর সপ্তাহে। তাই সেই সময় প্রচুর দর্শক হবে বলেই ধারণা স্টার স্পোর্টসের। কারণ, করোনা আবহে মানুষের বিনোদনের অভাব রয়েছে। তাই আইপিএল সেই ফাঁকা জায়গা পূরণ করবে বলেই আশা তাদের। জানা গিয়েছে, চলতি বছর স্টার স্পোর্টসের কাছে ব্রডকাস্টিংয়ের জন্য ৩২৭০ কোটি টাকা নিচ্ছে বিসিসিআই। করোনার মধ্যে তাতে কোনও ছাড় নেই। আর তাই কোনও ছাড় দিতে চাইছে না স্টার স্পোর্টসও। তাদের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে একটা ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ২৫ লাখ টাকা নেওয়া হয়। অন্য ম্যাচের জন্য ১৬ থেকে ১৮ লাখ টাকা নেওয়া হয়। সেই হিসেবে আইপিএলে অনেক কম টাকা নিচ্ছে তারা। গত বছর আইপিএল দেখেছিলেন ৪২ কোটি ৪০ লাখ মানুষ। সেটা ভারতের টিভি দেখা জনসংখ্যার ৫১ শতাংশ। তাছাড়া ওটিটি প্ল্যাটফর্মে আরও ৩০ কোটি মানুষ এই টুর্নামেন্ট দেখেছিলেন। প্রতি বছর এই সংখ্যাটা বাড়ছে বলেই জানিয়েছে স্টার স্পোর্টস। তবে এবার মাঠে দর্শক না থাকায় টিভির দর্শকদের জন্য কিছু কিছু ব্যবস্থা রাখতে হবে স্টার স্পোর্টসকে। কারণ, সেপ্টেম্বর মাস থেকে টিভিতে ইন্ডিয়ান আইডল, বিগ বস কিংবা কৌন বিনেগা ক্রোড়পতির মতো কিছু জনপ্রিয় শো শুরু হতে চলেছে। তাই কিছুটা হলেও প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে আইপিএলকে।

```