Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিতালি রাজের জন্যই জিততে হবে বিশ্বকাপ, প্রস্তুত মান্ধানা, হরমনপ্রীতরা

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই টি টোয়েন্টি বিশ্বকাপে আর সুযোগ হারাতে চান না ভারতের মেয়েরা। বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পেতে মরিয়া তাঁরা। আর এই বিশ্বকাপে ভারতের সেরা বাজি অধিনায়ক- সহ অধিনায়ক জুটি হরমন

মিতালি রাজের জন্যই জিততে হবে বিশ্বকাপ, প্রস্তুত মান্ধানা, হরমনপ্রীতরা

শেষ আপডেট: 8 November 2018 13:56

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই টি টোয়েন্টি বিশ্বকাপে আর সুযোগ হারাতে চান না ভারতের মেয়েরা। বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পেতে মরিয়া তাঁরা। আর এই বিশ্বকাপে ভারতের সেরা বাজি অধিনায়ক- সহ অধিনায়ক জুটি হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা। আগামীকাল শুক্রবার থেকে মালয়েশিয়ার মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা দিয়ে শুরু হচ্ছে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতি দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত। তাই আত্মবিশ্বাস তুঙ্গে ভারতীয় দলের। এ বারের বিশ্বকাপে দলে থাকলেও অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না মিতালি রাজকে। অধিনায়কত্বের বোঝা না থাকায় অনেকটাই খোলা মনে খেলতে দেখা যাবে মিতালিকে, এমনটাই জানিয়েছেন তিনি। ওপেনিংয়ে তাঁর আর স্মৃতির ব্যাটিং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে পারে ভারতের জন্য।

আরও পড়ুন ‘ইনশাল্লাহ্‌, শিগগির মাঠে ফিরব’, ফেসবুক পোস্টে আল আমনা

মিতালি রাজের অভিজ্ঞতা যেমন আছে, তেমনটাই আছে জেমাইমা রদরিগেজের মতো তরুণ তুর্কীদের জোশ। আন্তর্জাতিক ক্রিকেটে পা দেওয়ার পর থেকেই দেখা গেছে জেমাইমার আত্মবিশ্বাস। তিন নম্বরে নেমে তাঁর দ্রুত রান তোলা ভারতের অন্যতম সম্পদ। এ বছর ভারত বিশ্বকাপ পাবে কি পাবে না, তা অনেকটাই নির্ভর করবে অধিনায়ক হরমনপ্রীত কৌরের উপর। একদিনের ক্রিকেটের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১১০ বলে ১৭২ রানের তাঁর ইনিংস বুঝিয়ে দিয়েছিল অন্য ধাতুতে গড়া তিনি। বিগ ব্যাশে অস্ট্রেলিয়ার মাটিতেও রান পেয়েছেন। তাই তাঁর ব্যাট চললে ভারতের আশা অনেকটাই বাড়বে। বোলিংয়েও যথেষ্ট অভিজ্ঞতা আছে এই ভারতীয় দলের। দীপ্তি শর্মা, পুনম যাদব, পুজা ভস্ত্রকর, অরুন্ধতী রেড্ডির বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। তার উপর রমেশ পাওয়ারের মতো ঘরোয়া ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় কোচ হিসেবে এসেছেন। তাঁর স্পিন বোলিংয়ের অভিজ্ঞতা ভারতীয় মহিলা দলকে অনেক বেশি শক্তি যোগাচ্ছে। বৈচিত্র্য বেড়েছে স্পিনারদের। সেই সঙ্গে মালয়েশিয়ার মাটিতে আগেই কিয়া স্পোর্টসের ইভেন্টে খেলার অভিজ্ঞতা আছে ভারতের মেয়েদের। বিশ্বকাপের আগেও বেশ ভালো প্রস্তুতি শিবির হয়েছে হরমনপ্রীতদের। প্রথম দুই প্রস্তুতি ম্যাচে জয় সেই দিকেই নির্দেশ করছে। এ বার আর কোনও ভাবেই ট্রফি হাতছাড়া করতে চায় না ভারত। কারণ মিতালি রাজের মতো খেলোয়াড়ের এটাই হয়তো শেষ বিশ্বকাপ। শচীন তেণ্ডুলকরের শেষ বিশ্বকাপ জিতে যেমন তাঁকে সম্মান জানিয়েছিলেন যুবরাজ সিং, বিরাট কোহলিরা, মিতালি রাজকেও সেই সম্মান দিতে চান স্মৃতি মান্ধানারা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```