Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

হিমার দাপটে মেয়েদের ৪০০ মিটার রিলেতে সোনা ভারতের

দ্য ওয়াল ব্যুরো: ফের নিজের জাত চেনালেন 'সোনার মেয়ে' হিমা দাস। মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত৷ ১৮তম এশিয়াড়ের দ্বাদশ দিনে অ্যাথলেটিক্সে জোড়া সোনা জিতল ভারত৷ মেয়েদের রিলের আগে পুরুষদের ১৫০০ মিটারে দেশকো সোনা এনে দেন ভারতের

হিমার দাপটে মেয়েদের ৪০০ মিটার রিলেতে সোনা ভারতের

শেষ আপডেট: 31 August 2018 07:07

দ্য ওয়াল ব্যুরো: ফের নিজের জাত চেনালেন 'সোনার মেয়ে' হিমা দাস। মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত৷ ১৮তম এশিয়াড়ের দ্বাদশ দিনে অ্যাথলেটিক্সে জোড়া সোনা জিতল ভারত৷ মেয়েদের রিলের আগে পুরুষদের ১৫০০ মিটারে দেশকো সোনা এনে দেন ভারতের জিনসন জনসন৷ এই ইভেন্টে হিমার সঙ্গে ছিলেন এমআর পূবামা, সারিতাবেন গায়কোয়াড এবং বিসমায়া ভেলুবা৷ স্টার্টিং লেগে হিমাকে রেখে রিস্ক নিয়েছিলেন ভারতের কোচ। সেই রিস্কই কাজে লেগে গেল। প্রথম লেগে পঞ্চম লেনে শুরু করেছিলেন হিমা। কিন্তু দুরন্ত দৌড়ে তিনি একে শেষ করেন। তাঁর এই দৌড়ই বাকিদের কাজটা অনেক সহজ করে দেয়। শেষ ৫ এশিয়াডে এই নিয়ে চতুর্থ সোনা পেল ভারতের মেয়েদের রিলে দল। অন্যদিকে ভারতের পুরুষ দল ৪x৪০০ মিটার রিলেতে রুপো জিতলেন এ দিন। গত মাসে ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে সাড়া ফেলে দেন অসমের অষ্টাদশী হিমা দাস৷ তার পর জাকার্তায় ১৮তম এশিয়াডে পদকের হ্যাটট্রিক করলেন হিমা৷ মেয়েদের ৪০০ মিটারে রুপো জয়ের পর ৪x৪০০ মিটার মিক্সড রিলেতেও দেশকো রুপো এন দেন অসম কন্যা৷ তার বৃহস্পতিবার মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতে ফের দেশের মুখ উজ্জ্বল করলেন হিমা৷ সেই সঙ্গে ১৮তম এশিয়াডে অ্যাথলেটিক্সে ছ’দিনের লড়াই শেষে তিন নম্বরে শেষ করল ভারত৷ জাকার্তায় অ্যাথলেটিক্সে ভারতের ঝুলিতে এল ৭টি সোনা, ১০টি রুপো এবং ২টি ব্রোঞ্জ৷ ভারতের আগে রয়েছে চিন (১২টি সোনা, ১২টি রুপো ও ৯টি ব্রোঞ্জ) ও বাহরিন (১২টি সোনা, ৬টি রুপো ও ৭টি ব্রোঞ্জ)৷ তবে সোনা জয়ের নিরিখে ১৯৭৮ ও ২০০২ এশিয়ান গেমসের সঙ্গে এবার সমান করল ভারত৷ তবে মোট পদকের বিচারে এবার ১৯৭৮ ও ২০০২ এশিয়াড়কে ছাপিয়ে গেল ভারত৷ এবার অ্যাথলেটিক্সে মোট ১৯টি পদক জিতেছে ভারত৷ তবে সাফল্যের নিরিখে ভারত সবচেয়ে বেশি পদক পেয়েছিল ১৯৫১ নয়াদিল্লিতে প্রথম এশিয়াডে৷ সেবার অ্যাথলেটিক্সে ১০টি সোনা-সহ মোট ৩১টি পদক জিতেছিল ভারত৷ তার পর ১৯৮২ এশিয়াডে অ্যাথলেটিক্সে ভারতের পদকের সংখ্যা ছিল ২০টি৷

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```