Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পাকিস্তানে ভারতের কবাডি দল, অনুমতি দেয়নি ক্রীড়ামন্ত্রক, ফেডারেশন, তৈরি হল বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব কবাডি চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পাকিস্তানে পৌঁছে গেল ভারতের কবাডি দল। অথচ দলকে যাওয়ার জন্য নাকি অনুমতিই দেয়নি কবাডি ফেডারেশন ও ক্রীড়ামন্ত্রক। ভারতীয় দলের এই যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই প্রথমবার পাকিস্তানে বিশ্ব কব

পাকিস্তানে ভারতের কবাডি দল, অনুমতি দেয়নি ক্রীড়ামন্ত্রক, ফেডারেশন, তৈরি হল বিতর্ক

শেষ আপডেট: 10 February 2020 09:00

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব কবাডি চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পাকিস্তানে পৌঁছে গেল ভারতের কবাডি দল। অথচ দলকে যাওয়ার জন্য নাকি অনুমতিই দেয়নি কবাডি ফেডারেশন ও ক্রীড়ামন্ত্রক। ভারতীয় দলের এই যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই প্রথমবার পাকিস্তানে বিশ্ব কবাডি চ্যাম্পিয়নশিপের আসর বসেছে। ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। লাহোর, ফয়সলাবাদ ও গুজরাতে হবে এই টুর্নামেন্ট। এই ইভেন্টে ভারত যোগ দেবে কিনা তা নিয়ে ছিল সংশয়। বর্তমান ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের মধ্যে সেই দেশে ভারতীয় দল যাবে কিনা সে নিয়ে বিতর্ক ছিল। এর মধ্যেই এশিয়া কাপ পাকিস্তানে হবে বলে ঘোষণা হওয়ায় ভারতের ক্রিকেট দল বলেছিল তারা সে দেশে যাবে না। তারপর বাধ্য হয়ে এশিয়া কাপের ভেন্যু বদলাতে বাধ্য হয়েছে আইসিসি। সোমবার সকালেই সবাইকে চমকে দিয়ে ওয়াঘা বর্ডার পেরিয়ে পাকিস্তানে পৌঁছে যায় ভারতীয় দল। সেখানে পৌঁছে টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে ছবিও তোলেন তাঁরা। তারপরেই বিতর্ক শুরু হয়। জাতীয় ফেডারেশন ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক জানিয়ে দেয় তারা অনুমতি দেয়নি। কিন্তু তারপরেও কী ভাবে পৌঁছে গেল ভারতীয় দল। https://twitter.com/News99P/status/1226089540969992192?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1226089540969992192&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fothers%2Findian-team-reached-pakistan-for-world-kabaddi-championship%2F এই ঘটনার পরেই ক্রীড়ামন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে হলে সরকারি ছাড়পত্রের প্রয়োজন হয়। কিন্তু ক্রীড়ামন্ত্রক ও বিদেশমন্ত্রকের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি। তাহলে কী ভাবে প্লেয়াররা সেখানে গেল, তার জবাবদিহি প্লেয়ারদেরকেই করতে হবে। ভারতের কবাডি ফেডারেশন জানিয়েছে, কোনও দলকেই অনুমতি দেওয়া হয়নি। ফেডারেশনের কাছে কোনও খবর ছিল না। কিন্তু এই ঘটনাকে ফেডারেশন প্রশ্রয় দেবে না। অনুমতি ছাড়া যারা খেলতে গিয়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ১৬ ফেব্রুয়ারির পর পাকিস্তান থেকে ভারতের কবাডি দল ফিরে এলে ফেডারেশন ও ক্রীড়ামন্ত্রক কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।

```