দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। ফের ওয়ানডে ক্রিকেটে রবিবার মাঠে নামবেন বিরাট কোহলি। টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের হেলায় হারানোর পর শবিবার এক দিনের সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ১২ জনের দলে উইকেট কিপার হিসেবে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টেও দূরন্ত ব্যাট করেছিলেন পন্থে। এ বার টিম ম্যানেজমেন্ট এক দিনের টিমেও জায়গা করে দিল তাঁকে। রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ওয়ান ডে অভিষেক হতে চলেছে তাঁর।
১২ জনের দলে জায়গা পেয়েছেন পেসার খালিল আহমেদও। তবে প্রথম একাদশে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। কারণ দলে রয়েছেন দুই অভিজ্ঞ পেসার উমেশ যাদব এবং মহম্মদ শামি। স্পিনারদের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। এশিয়া কাপে দুর্দান্ত কামব্যাক করেছিলেন জাদেজা। তাই তাঁকে আর বসিয়ে রাখার কথা ভাবেননি নির্বাচকরা।
১২ জনের ভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রায়ডু, ঋষভ পন্থ, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, মহম্মদ শামি এবং খালিল আহমেদ।
https://twitter.com/BCCI/status/1053540002888593408