
শেষ আপডেট: 26 January 2019 08:09
পুরো ঘটনাটা বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। বিসিসিআইয়ের তরফে এই অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানানো হয়। ধন্যবাদ জানান ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও। নিজের টুইটারে ছবিও দেন রবি। এই ধরণের অভ্যর্থনা পেয়ে তাঁরা অভিভূত, তা ভারতীয় খেলোয়াড়দের মনোভাবই বুঝিয়ে দিচ্ছিল। প্রত্যেকেই প্রায় নিজের নজের ফোনে পুরো নাচের ভিডিও ও ছবি তুলে রাখেন।
https://twitter.com/BCCI/status/1088740869929238528
এই অভ্যর্থনার পর খেলার সময় অবশ্য ভারতীয় ব্যাটসম্যানদের দেখে খুব একটা খুশি হতে পারলেন না কিউয়ি বোলার ও সমর্থকরা। প্রথমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ১৫৪ রানের পার্টনারশিপ ভারতীয় ইনিংসের সূচনা করে দেয়। রোহিত ৮৭ ও ধাওয়ান ৬৬ করে আউট হন। অধিনায়ক কোহলি ৪৩, অম্বাতি রায়ুডু ৪৭ করে আউট হন। শেষে কেদার যাদবের ঝোড়ো ১০ বলে ২২ ও মহেন্দ্র সিং ধোনির ৩৩ বলে ৪৮ রানের সৌজন্যে ৫০ ওভারে ৩২৪ রান করে ভারত। কেউ সেঞ্চুরি না করলেও প্রত্যেকে নিজের নিজের যোগদান করেন।
জবাবে ব্যাট করতে নেমে খারাপ অবস্থায় কিউয়িরা। ভারতীয় বোলারদের সামনে নাজেহাল অবস্থা কেন উইকিয়ামসন, রস টেলরদের। দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ নিজেদের মুঠোয় আরেকটু করতে চাইছে বিরাট অ্যান্ড কোং।