Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় ব্যাটসম্যানরা নিজের জন্য খেলতেন, পাকিস্তানিরা খেলতাম টিমের জন্য: ইনজামাম

দ্য ওয়াল ব্যুরো: তাঁর সময়ে ভারতীয় ব্যাটসম্যানরা শুধু নিজেদের রেকর্ডের জন্য খেলতেন এবং তাঁরা পাকিস্তান দলের জন্য খেলতেন বলে মন্তব্য করলে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। ফলে হঠাৎ করেই ভারত-পাকিস্তান কূটনৈতিক চাপানউতোরের পাশাপাশি ক্রিকেটে

ভারতীয় ব্যাটসম্যানরা নিজের জন্য খেলতেন, পাকিস্তানিরা খেলতাম টিমের জন্য: ইনজামাম

শেষ আপডেট: 23 April 2020 09:19

দ্য ওয়াল ব্যুরো: তাঁর সময়ে ভারতীয় ব্যাটসম্যানরা শুধু নিজেদের রেকর্ডের জন্য খেলতেন এবং তাঁরা পাকিস্তান দলের জন্য খেলতেন বলে মন্তব্য করলে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। ফলে হঠাৎ করেই ভারত-পাকিস্তান কূটনৈতিক চাপানউতোরের পাশাপাশি ক্রিকেটের তরজা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার রামিজ রাজা ইউটিউবের একটি চ্যানেলের নির্দিষ্ট একটি অনুষ্ঠানের সঞ্চালক। রামিজের শোয়েই সম্প্রতি এই মন্তব্য করেছেন ইনজি। পাকিস্তান দলের যে অবনতি হয়েছে সেই সংক্রান্ত কথা বলতে গিয়েই ভারতের কথা টেনে তুলনা করেন ইনজামাম। তিনি বলেন, "আমাদের সময়ে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ। কিন্তু সেই সময়ে ভারতীয় ব্যাটসম্যানরা ছুটত ব্যক্তিগত রেকর্ড গড়ার পিছনে। ওরা খেলত নিজেদের জন্য। আর আমরা খেলতাম টিমের জন্য।" তাঁর কথায়, "আমরা কখনও নিজের হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরির জন্য খেলিনি। দেশকে জেতানোর জন্য খেলেছি।" শোয়েব আখতার যখন ধর্মীয় কারণে পাকিস্তান দলে দানিশ কানেরিয়াকে কোণঠাসা করে রাখার অভিযোগ তুলেছিলেন তখনও ইনজামাম সেই বক্তব্যকে খণ্ডন করতে আগেভাগেই মাঠে নেমে পড়েছিলেন। বলেছিলেন, এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি।

আরও পড়ুন লকডাউনে ছেলে জোরাওয়ারের সঙ্গে ‘কোয়ারেন্টাইন প্রিমিয়ার লিগ’ খেলছেন গব্বর, রইল ভিডিও

পাকিস্তান ক্রিকেটের দুর্দশা নিয়েও সরব হন ইনজি। তাঁর কথায়, "এখন পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে চটজলদি ব্যক্তিগত রেকর্ড গড়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাঁরা কেউ টিম নিয়ে ভাবছেন না।" খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে বলেও মনে করেন তিনি। কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল? ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর অনেকেই ভেবেছিলেন আর কিছু হোক না হোক পাকিস্তানের ক্রিকেটের বোধহয় এবার খানিকটা শ্রী ফিরবে কিন্ত কোথায় কী! যদিও ইনজামাম কিন্ত ইমরানের পাশেই দাঁড়িয়েছেন।

```