Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নারী দিবসে স্বপ্নভঙ্গ, বিশ্বকাপ ফাইনালে হার ভারতের

দ্য ওয়াল ব্যুরো: দিনের শুরুটাই হয়তো বলে দিয়েছিল কী হতে চলেছে। প্রথমে টসে হার, তারপর পাওয়ার প্লেতে দুই ওপেনারের ক্যাচ মিস, শেষে ব্যাটিং ব্যর্থতা। রবিবাসরীয় মেলবোর্নে যেন কিছুই ঠিক হল না ভারতের। অভিজ্ঞতার কাছে হার মানল তারুণ্য। বিশ্বকাপ ফাইনা

নারী দিবসে স্বপ্নভঙ্গ, বিশ্বকাপ ফাইনালে হার ভারতের

শেষ আপডেট: 8 March 2020 10:05

দ্য ওয়াল ব্যুরো: দিনের শুরুটাই হয়তো বলে দিয়েছিল কী হতে চলেছে। প্রথমে টসে হার, তারপর পাওয়ার প্লেতে দুই ওপেনারের ক্যাচ মিস, শেষে ব্যাটিং ব্যর্থতা। রবিবাসরীয় মেলবোর্নে যেন কিছুই ঠিক হল না ভারতের। অভিজ্ঞতার কাছে হার মানল তারুণ্য। বিশ্বকাপ ফাইনালের নার্ভ ধরে রাখতে পারলেন না হরমনপ্রীতরা। ফলে এবারেও খালি হাতেই ফিরতে হল ভারতকে। একদিনের ও টি ২০ মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে হারের হ্যাটট্রিক করে ফেলল ভারত। অন্যদিকে পঞ্চমবারের জন্য টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। এদিন ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দীপ্তি শর্মাকে তিনটি চার মারেন হিলি। কিন্তু তার মধ্যেই ক্যাচ তুলেছিলেন। কভারে শেফালি বর্মা তা ফসকান। বেথ মুনির ক্যাচ ছাড়েন রাজেশ্বরী গায়কোয়াড়। জীবন পাওয়ার পর ভয়ডরহীন ক্রিকেট খেলা শুরু করলেন দুই ওপেনার। কোনও বোলারকেই রেয়াত করলেন না তাঁরা। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল হিলিকে। স্বামী তথা অস্ট্রেলিয়ার পুরুষ দলের পেস বোলার মিচেল স্টার্ক প্যাভিলিয়নে থাকায় যেন জোশ আরও বেড়ে গিয়েছিল তাঁর। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৫ করে রাধা যাদবের বলে আউট হন হিলি। ৭টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। তারপরে মেগ ল্যানিং, অ্যাশলি গার্ডনাররা অবশ্য বেশি রান পাননি। যদিও নিজের খেলা চালিয়ে যান বেথ মুনি। ৫৪ বলে ৭৮ করে নটআউট থাকেন তিনি। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে চলতি বিশ্বকাপে দারুণ বল করা শিখা পাণ্ডে ৪ ওভারে ৫২ রান দেন। দীপ্তি শর্মা ২টি, পুনম পাণ্ডে ও রাধা যাদব ১টি করে উইকেট পান। এই রানও তাড়া করা সম্ভব ছিল যদি ভারতের টপ অর্ডার রান করত। কিন্তু তা হল না। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার। চলতি সিরিজে দুরন্ত ছন্দে থাকা শেফালি বর্মাও এদিন ব্যর্থ হলেন। ফিল্ডিং করতে গিয়ে অ্যালিসা হিলির ক্যাচ ছাড়ার প্রভাব হয়তো পড়ল তাঁর ব্যাটিংয়ে। শেফালি, স্মৃতি, জেমাইমা, তানিয়া ও হরমনপ্রীত কেউই রান পাননি। বিশ্বকাপে একটাও ম্যাচে রান করতে পারলেন না স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর। অথচ তাঁদের উপরেই ভরসা ছিল সবথেকে বেশি। কিছুটা চেষ্টা করেন দীপ্তি শর্মা। তাঁর ৩৩ ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান। বেদা কৃষ্ণমূর্তি ১৭ ও রিচা ঘোষ ১৮ করেন। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৯৯ রানে অলআউট হয়ে যায় ভারত। ৮৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। অজি বোলারদের মধ্যে মেগান শ্যুট ৪টি ও জেস জোনাসন ৩টি উইকেট নেন। চলতি বিশ্বকাপে গ্রুপ স্টেজে ভারতের পারফরম্যান্স দেখে আশা জেগেছিল সমর্থকদের মনে। কিন্তু ফাইনালে স্বপ্নভঙ্গ হল। ফের একবার খালি হাতেই ফিরতে হল বিশ্বকাপের মঞ্চ থেকে।

```