Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা, বিশ্বকাপে হরমনপ্রীতদের দাপট অব্যাহত

দ্য ওয়াল ব্যুরো: বিরাটরা নিউজিল্যান্ডে গিয়ে ব্যর্থ হলেও ভারতের মেয়েরা কিন্তু অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলছে। গ্রুপের চারটে ম্যাচেই জিতলেন হরমনপ্রীতরা। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভার

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা, বিশ্বকাপে হরমনপ্রীতদের দাপট অব্যাহত

শেষ আপডেট: 29 February 2020 07:13

দ্য ওয়াল ব্যুরো: বিরাটরা নিউজিল্যান্ডে গিয়ে ব্যর্থ হলেও ভারতের মেয়েরা কিন্তু অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলছে। গ্রুপের চারটে ম্যাচেই জিতলেন হরমনপ্রীতরা। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত। গ্রুপের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আটাপাট্টু। কিন্তু শুরুটা ভাল হয়নি তাঁদের। আটাপাট্টু ছাড়া টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটসম্যানই ব্যর্থ হন। আটাপাট্টু একাই ৩৩ করেন। ভারতীয় বোলাররা এদিন ফের ভাল বল করলেন। তবে নজর কাড়লেন তরুণ স্পিনার রাধা যাদব। মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। শেষদিকে ১৬ বলে ২৫ করে শ্রীলঙ্কার রানকে ১০০-র গণ্ডি পার করান দিলহারি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে এদিনও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা। স্মৃতিকে দেখে মনে হচ্ছিল এদিন বড় রান করবেন তিনি। কিন্তু ১৭ রানের মাথায় আউট হন তিনি। অধিনায়ক হরমনপ্রীতও ১৫ করে আউট হলেন। চার ম্যাচ জিতলেও ভারতকে চিন্তায় রাখল দলের সবথেকে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান স্মৃতি ও হরমনপ্রীতের ফর্ম। বাকি ম্যাচগুলোর মতো এই ম্যাচেও দাপটে ব্যাট করলেন শেফালি বর্মা। ৩৪ বলে ৪৭ করে রানআউট হন তিনি। নইলে আরও একটা হাফসেঞ্চুরি হত। বাকি রানটা তুলে দেন জেমাইমা রড্রিগেজ ও দীপ্তি শর্মা। দু'জনেই ১৫ রান করে করেন। ১৪.৪ ওভারে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ভারতের মেয়েরা। এদিনের জয়ের ফলে গ্রুপে ১০০ শতাংশ জয় নিয়ে সেমিফাইনালে গেল ভারত। এখন দেখার নকআউটে কী রকম পারফর্ম করেন হরমনপ্রীতরা।

```