Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিরন্দাজিতে রুপো, এশিয়াডে ইতিহাস ভারতের পুরুষ টেবল টেনিস দলের

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের দশম দিনে জোড়া রুপো জিতে দিন শুরু করল ভারত। মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজি ইভেন্টের ফাইনালে রুপোর পদক গলায় ঝোলালো ভারতীয় পুরুষ ও মহিলা দল। দুই দলই কোরিয়ার কাছে হেরে সোনা হাতছাড়া করে৷ কোরিয়ার মহিলা

তিরন্দাজিতে রুপো, এশিয়াডে ইতিহাস ভারতের পুরুষ টেবল টেনিস দলের

শেষ আপডেট: 28 August 2018 11:34

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের দশম দিনে জোড়া রুপো জিতে দিন শুরু করল ভারত। মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজি ইভেন্টের ফাইনালে রুপোর পদক গলায় ঝোলালো ভারতীয় পুরুষ ও মহিলা দল। দুই দলই কোরিয়ার কাছে হেরে সোনা হাতছাড়া করে৷ কোরিয়ার মহিলা দলের কাছে ভারতের মহিলা দল হারে ২২৮-২৩১ ব্যবধানে৷ মেয়েদের মতো এদিন ভারতের ছেলেরাও রুপো জিতলেন৷ ছেলেদের কম্পাউন্ড তিরন্দাজি ইভেন্টের ফাইনালে কোরিয়ার কাছে হেরেই রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের৷ অন্যদিকে এই প্রথম এশিয়ান গেমসের মঞ্চ থেকে পদক জিতল ভারতীয় পুরুষ টিটি দল৷ টুর্নামেন্টের দশম দিনে টিটিতে ছেলেদের টিম ইভেন্টে সেমিফাইনালে শক্তিশালী কোরিয়ার কাছে হেরে পোডিয়াম ফিনিশ করল ভারত৷ সেমিফাইনালে ৩-০ ব্যবধানে ভারতকে হারাল কোরিয়া৷ ফলে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় পুরুষ টেবল টেনিস দলকে৷ এটাই এশিয়াডের মঞ্চে ছেলেদের টেবল টেনিসের দলগত বিভাগে ভারতের প্রথম পদক জয়৷ ইতিহাস গড়লেন ভারতীয় পুরুষ টিটি দলের সাইথিয়ান, শরৎ কমল ও অমলরাজ জুটি৷ সাইথিয়ান প্রথম ম্যাচের প্রথম গেমে ১১-৯ পয়েন্টে লিড নেওয়ার পর ৯-১১,৩-১১,৩-১১ পয়েন্টে পরের তিনটি গেম হেরে বসেন৷ ফলে পিছিয়ে পড়ে ভারত৷ এরপর শরৎ কমলকে ১১-৯,১১-৯,৬-১১,৭-১১,১১-৮ ব্যবধানে দ্বিতীয় ম্যাচে মাত দিয়ে জিতে নেয় কোরিয়া দল৷ তৃতীয় তথা ডিসাইডিং গেমে অমলরাজকে ৫-১১,৭-১১,১১-৪,৭-১১ ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের লড়াইয়ে ৩-০ করে দেয় কোরিয়া৷ পদকের রং বদলানোর সুযোগ থাকলেও কোরিয়ার কাছে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে।

```