Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এশিয়াডে হকির ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি ভারত-পাক

দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ পর্বে গোলের রেকর্ড গড়া সত্বেও ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ভারতের পুরুষ হকি দল। সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে সাডেন ডেথে হারতে হয় রুপিন্দার পাল সিংদের। তবে সোনা-রুপো হাতছাড়া হলেও ব্রোঞ্জের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তা

এশিয়াডে হকির ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি ভারত-পাক

শেষ আপডেট: 31 August 2018 09:41

দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ পর্বে গোলের রেকর্ড গড়া সত্বেও ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ভারতের পুরুষ হকি দল। সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে সাডেন ডেথে হারতে হয় রুপিন্দার পাল সিংদের। তবে সোনা-রুপো হাতছাড়া হলেও ব্রোঞ্জের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। শনিবার ব্রোঞ্জ পদক নির্ণায়ক ম্যাচে খেলতে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশকে৷ চার বছর আগে ইনচিওন এশিয়াডের ফাইনালের রিপিট দেখা যাবে জাকার্তা এশিয়াডে৷ ইনচিওনে ছেলেদের ফাইনালে অবশ্য পাকিস্তানকে হারিয়ে ১৬ বছরের সোনার পদকের খরা কাটিয়েছিল ভারতীয় দল৷ পাকিস্তানকে ভারত হারিয়েছিল থ্রিলার শুটআউটে৷ ভারতের পক্ষে শুটআউটের ফল ছিল ৪-২৷ সেই শুটআউটের নায়ক শ্রীজেশ অবশ্য জাকার্তার সেমিফাইনালে নায়ক হয়ে উঠতে পারলেন না৷ অন্যদিকে সাডেন ডেথে পেনাল্টি আটকে নায়ক হয়ে উঠলেন মালয়েশিয়ার গোলকিপার। বৃহস্পতিবার একদিকে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে মালয়েশিয়া৷ অন্যদিকে জাপান হারাল পাকিস্তানকে৷ সেমিফাইনাল ম্যাচে জাপানের কাছে ১৭ মিনিটে গোল খায় পাকিস্তান৷ এরপর একাধিক চেষ্টা করেও গোলের দরজা খুলতে না পারায় ম্যাচ হারতে হয়েছে পাকিস্তানকে৷ সেমির লড়াই জিতে এই প্রথম ছেলেদের হকিতে ফাইনাল খেলবে জাপান৷ ফাইনালে জাপানের প্রতিপক্ষ মালয়েশিয়া৷ শেষ এশিয়াডে মালয়েশিয়া চার ও জাপান ছয় নম্বরে শেষ করেছিল৷ সোনা না এলেও ব্রোঞ্জের লড়াই নিয়েও রীতিমতো উৎসাহী ভারতীয় সমর্থকেরা। কারণ ভারত-পাকিস্তান খেলা তো আর পাঁচটা খেলার থেকে আলাদা। সে ক্রিকেটই হোক কিংবা হকি। জাকার্তায় এশিয়ান গেমস দেখতে উপস্থিত কিছু ভারতীয় সমর্থকের বক্তব্য এশিয়ান গেমসে ভারত সোনা না পাক, পাকিস্তানকে হারাতেই হবে, এটা সম্মানের প্রশ্ন, দেশের প্রশ্ন। আর তাই সেই লক্ষ্য পূরণে শনিবার মাঠে নামবেন রুপিন্দার পাল সিং, শ্রীজেশরা। লক্ষ্য অন্তত ব্রোঞ্জ। কারণ তা হলে গোলের রেকর্ডের পর খালি হাতে তো ফিরতে হবে না এশিয়ান গেমস থেকে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```