Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানরক্ষার ম্যাচে রাহুলের সেঞ্চুরিতে বড় রান ভারতের

দ্য ওয়াল ব্যুরো: ফের টসে হারলেন বিরাট কোহলি। ফের প্রথমে ব্যাট করতে হল। ফের ব্যর্থ টপ অর্ডার। ফের মিডল অর্ডারকে সামলাতে হল ইনিংস। ফের দলকে টেনে নিয়ে গেলেন লোকেশ রাহুল। তাঁকে সঙ্গ দিলেন শ্রেয়স আইয়ার ও মনীশ পাণ্ডে। তিনজনের ব্যাটে ৫০ ওভার শেষ ৭

মানরক্ষার ম্যাচে রাহুলের সেঞ্চুরিতে বড় রান ভারতের

শেষ আপডেট: 11 February 2020 06:31

দ্য ওয়াল ব্যুরো: ফের টসে হারলেন বিরাট কোহলি। ফের প্রথমে ব্যাট করতে হল। ফের ব্যর্থ টপ অর্ডার। ফের মিডল অর্ডারকে সামলাতে হল ইনিংস। ফের দলকে টেনে নিয়ে গেলেন লোকেশ রাহুল। তাঁকে সঙ্গ দিলেন শ্রেয়স আইয়ার ও মনীশ পাণ্ডে। তিনজনের ব্যাটে ৫০ ওভার শেষ ৭ উইকেটের বিনিময়ে ২৯৬ রান ভারতের। এদিন ব্যাট করতে নেমে ফের ব্যর্থ ময়ঙ্ক আগরওয়াল। মাত্র ১ রানে আউট হন তিনি। বিরাট ৯ করে প্যাভিলিয়নে ফেরেন। অনেক দিন ধরে বড় রান নেই কোহলির ব্যাটে। পৃথ্বী শ'র সঙ্গে পার্টনারশিপ গড়েন শ্রেয়স আইয়ার। ৪০ করে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউট হন পৃথ্বী। তিন উইকেট পড়ে যাওয়ার পরে পার্টনারশিপ গড়েন আইয়ার ও রাহুল। এই দু'জনের ব্যাটে ভর করেই এগোতে থাকে ভারতের ইনিংস। দুই ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করেন। ১০০ রানের পার্টনারশিপ গড়ার পরে ৬২ রানের মাথায় আউট হন আইয়ার। কিন্তু নিজের খেলা চালিয়ে যান এই সিরিজে স্বপ্নের ফর্মে থাকা লোকেশ রাহুল। তাঁকে সঙ্গ দেন এই ম্যাচে কেদার যাদবের বিরুদ্ধে সুযোগ পাওয়া মনীশ পাণ্ডে। নিজের সেঞ্চুরি করেন রাহুল। কিন্তু ৪৭ তম ওভারে পরপর দু'বলে দুই সেট ব্যাটসম্যানকে তুলে নিয়ে ভারতকে ধাক্কা দেন বেনেট। প্রথমে ১১২ রানের মাথায় রাহুল ও তারপর ৪২ রানের মাথায় মনীশকে আউট করেন তিনি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৯৬ রান তোলে ভারত। এই ম্যাচ জিতে সিরিজ হোয়াইট ওয়াশ করতে হলে ২৯৭ করতে হবে নিউজিল্যান্ডকে। অন্যদিকে সম্মানজনকভাবে সিরিজ শেষ করতে হলে দুরন্ত বোলিং করতে হবে বুমরাহদের।

```