Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট খেলবেন বিরাটরা, জানালেন সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন-রাতের টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছিলেন, আশা করি ভারত এবার আর অস্ট্রেলিয়ায় এসে দিন-রাতের টেস্ট খেলতে না করবে না। তার কয়েক মাসের মধ্যেই জানা গেল, চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট খেলবেন বিরাটরা, জানালেন সৌরভ

শেষ আপডেট: 16 February 2020 14:09

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন-রাতের টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছিলেন, আশা করি ভারত এবার আর অস্ট্রেলিয়ায় এসে দিন-রাতের টেস্ট খেলতে না করবে না। তার কয়েক মাসের মধ্যেই জানা গেল, চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে একটি দিন-রাতের টেস্ট খেলবেন কোহলিরা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানালেন। রবিবার সংবাদমাধ্যমের সামনে সৌরভ জানান, "হ্যাঁ, অস্ট্রেলিয়া সফরে একটি দিন-রাতের টেস্ট খেলবে ভারত। খুব তাড়াতাড়ি সরকারিভাবে একথা ঘোষণা করা হবে।" যদিও কোন মাঠে এই দিন-রাতের টেস্ট হবে সে ব্যাপারে এখনও কিছু জানাননি সৌরভ। তবে মনে করা হচ্ছে, অ্যাডিলেড কিংবা পার্থে হবে এই টেস্ট। সৌরভ আরও জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে এরপরের ঘরোয়া সফরে দ্বিতীয় টেস্ট দিন-রাতের টেস্ট হতে চলেছে। বোর্ড চেষ্টা করছে প্রতি সিরিজে যেন একটা করে দিন-রাতের টেস্ট রাখা যায়। এর আগে অবশ্য দিন-রাতের টেস্টের ব্যাপারে সম্মতি দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত একদিনের সিরিজের প্রথম ম্যাচ শেষে বিরাট বলেন, "আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। সেটা গাব্বা হোক কি অ্যাডিলেড, আমাদের কিছু যায় আসে না। যে কোনও টেস্ট সিরিজের এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা দিন-রাতের টেস্ট খেলতে তৈরি।" ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট খেলতে অস্বীকার করেছিল ভারত। বিরাটরা যুক্তি দিয়েছিলেন, দিন-রাতের টেস্ট খেলার কোনও অভিজ্ঞতা নেই তাঁদের। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন-রাতের টেস্ট খেলার পর অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছে ভারত। তাই এই ব্যাপারে সম্মতি দিয়েছেন কোহলিরা। জানা গিয়েছে, আইপিএলের পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে ও তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলারও সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

```