Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরপ্রীতের হাতে নয়া স্বপ্ন, বিশ্বকাপের আয়োজক দেশকে আটকে দিল সুনীলহীন ভারত

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও ওমানের কাছে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ ছিল বিশ্বকাপের আয়োজক দেশ তথা এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে। সুনীল ছেত্রী ছাড়াই সেই ম্যাচে কাতারকে আটকে দিলেন ইগর স্টিম্যাচে

গুরপ্রীতের হাতে নয়া স্বপ্ন, বিশ্বকাপের আয়োজক দেশকে আটকে দিল সুনীলহীন ভারত

শেষ আপডেট: 10 September 2019 18:37

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও ওমানের কাছে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ ছিল বিশ্বকাপের আয়োজক দেশ তথা এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে। সুনীল ছেত্রী ছাড়াই সেই ম্যাচে কাতারকে আটকে দিলেন ইগর স্টিম্যাচের ছেলেরা। এই ড্রয়ে ফের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন ব্লু টাইগার্সদের ফ্যানরা। দ্বিতীয় ম্যাচের আগেই খারাপ খবর আসে ভারতীয় ফ্যানদের জন্য। জানা যায় জ্বরের জন্য সুনীল এই ম্যাচে অনিশ্চিত। টিম লিস্ট বেরোলে দেখা যায় সেটাই সত্যি। স্কোয়াডেই নেই সুনীল। ভারতীয় সমর্থকরা আশঙ্কা করেছিলেন, কাতারের বিরুদ্ধে হয়তো বড় ব্যবধানে হারতে হবে। কিন্তু সুনীল না থাকায় ডিফেন্স ও মিডফিল্ডের উপরে জোর বাড়িয়েছিলেন কোচ স্টিম্যাচ। রক্ষণ সামলে প্রতিআক্রমণে ওঠার পরিকল্পনা নেন তিনি। আর সেই পরিকল্পনাতেই সফল তিনি। গোল করতে না পারলেও গোল খায়নি সন্দেশ ঝিঙ্গানের নেতৃত্বাধীন ভারতীয় ডিফেন্স। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে কাতার। আয়োজক দেশ হিসেবে এমনিতেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলেও এই খেলাকে প্রস্তুতি হিসেবেই নিয়েছিলেন তাঁরা। পুরো দলই খেলিয়েছিলেন কাতারের কোচ। কিন্তু দুর্দান্ত খেললেন সন্দেশ, রাহুল, আদিল খানরা। টেকাঠির নীচে দেওয়ালের মতো দাঁড়িয়েছিলেন গুরপ্রীত সিং সান্ধু। ওমানের বিরুদ্ধে বেশ কিছু ভালো সেভ করলেও দু'বার পরাস্ত হতে হয়েছিল তাঁকে। কিন্তু এ দিন আর ভুল করলেন না। ০-০ ফলেই ড্র হল খেলা। ম্যাচের পর সুনীল ছেত্রী টুইট করে প্রশংসা করেন ভারতীয় ফুটবলারদের। তিনি বলেন, "এটাই আমার দল আর ওরা আমার ছেলে। আমি ভাষায় বোঝাতে পারব না আমি কতটা গর্বিত। হতে পারে এর ফলে টেবিলে কোনও ফারাক হবে না, কিন্তু এই লড়াইটা কোনও কিছুর থেকে কম নয়। কোচ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ।" https://twitter.com/chetrisunil11/status/1171491055050485760?s=19 ম্যাচের পর ভারতীয় ফুটবলার ও কোচের আনন্দ দেখে মনে হচ্ছিল, ড্র নয় ম্যাচ জিতেছে ভারত। আসলে সত্যিই তো, এই ড্র জয়ের থেকে তো কোনও অংশে কম নয়। দক্ষিণ কোরিয়া, জাপানের মতো নিয়মিত বিশ্বকাপ খেলা দেশকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছে এই কাতার। সেই কাতারকে দলের প্রধান খেলোয়াড় ছাড়া আটকে দেওয়া জয়ের থেকে কম নয়। সত্যি স্বপ্ন দেখা শুরু হল ভারতের। গুরপ্রীতদের হাত ধরেই।

```