Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোনও সমস্যা নেই, জানিয়ে দিল বিসিসিআই

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বহুদিন ধরে বন্ধ সব ধরনের খেলাধুলো। ক্রিকেটেও তার প্রভাব পড়েছে। দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আইপিএল, সব কিছুই বর্তমানে বন্ধ। কিন্তু জুলাই মাসে শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারতীয় দলের কো

জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোনও সমস্যা নেই, জানিয়ে দিল বিসিসিআই

শেষ আপডেট: 16 May 2020 14:34

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বহুদিন ধরে বন্ধ সব ধরনের খেলাধুলো। ক্রিকেটেও তার প্রভাব পড়েছে। দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আইপিএল, সব কিছুই বর্তমানে বন্ধ। কিন্তু জুলাই মাসে শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারতীয় দলের কোনও সমসয়া নেই বলেই জানিয়ে দিল বিসিসিআই। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, “সব কিছুই নির্ভর করছে সরকারের নির্দেশিকার উপর। লকডাউন তোলা ও যাতায়াত নিয়ে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে তার উপর। যদি আমাদের ক্রিকেটারদের সুরক্ষা ও স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা না হয়, তাহলে শ্রীলঙ্কায় খেলতে যেতে আমরা তৈরি।” শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এই ব্যাপারে বিসিসিআইকে একটি ইমেল করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি ভারতের কোনও সমস্যা না থাকে তাহলে জুলাই মাসে দর্শকশূন্য স্টেডিয়ামে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি ২০ ম্যাচের আয়োজন করতে চায় তারা। এই চিঠির জবাবেই এই কথা জানিয়েছে বিসিসিআই। এই আবেদনের পিছনে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অবশ্য একটা স্বার্থ রয়েছে। এই সময়ে কোনও মিডিয়া রাইট হোল্ডার নেই শ্রীলঙ্কার। অর্থাৎ কোনও খেলা হলে তা দেখানোর জন্য কোনও চ্যানেল চুক্তিবদ্ধ হয়নি। তাই তারা চাইছে ভারতকে সফরে ডাকতে। কারণ বিরাটরা সফরে গেলে সেই ম্যাচ লাইভ দেখানোর জন্য এগিয়ে আসবে একাধিক চ্যানেল। ফলে কিছুটা আর্থিক লাভ হবে শ্রীলঙ্কার।

আরও পড়ুন অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলা সম্ভব নয়, সাফ জানালেন সৌরভ

বিসিসিআইয়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্য সরকারের তরফে কিছু জানানো হয়নি। ১৮ মে থেকে চতুর্থ পর্যায়ের লকডাউন শুরু হচ্ছে। এই লকডাউন কতদিন চলবে তার কোনও নিশ্চয়তা নেই। লকডাউন উঠলেই খেলাধুলো শুরু হবে কিনা তারও নিশ্চয়তা নেই। আর এই অবস্থায় বিরাটদের বিদেশে সফরে সরকার কতটা সম্মতি দেবে সেটাও আলোচনার বিষয়। তবে বল এখন সরকারের কোর্টে। তাদের তরফ থেকে যেতে কোনও সমস্যা নেই বলেই জানিয়ে দিয়েছে বোর্ড।

```