Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুরন্ত কামব্যাক শামি-পান্ড্যদের, সিরিজ জিততে বিরাটদের দরকার ২৪৪

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় সোমবারের ম্যাচই ছিল কার্যত সিরিজ ডিসাইডার। এই গুরুত্ত্বপূর্ণ ম্যাচে দুটি বদল করেছিল টিম ম্যানেজমেন্ট। দুরন্ত ফর্মে থাকা ধোনির বদলে কার্তিক এবং অলরাউন্ডার বিজয় শঙ্করের জায়গায় হার্দিক পান্ড্য। রস টে

দুরন্ত কামব্যাক শামি-পান্ড্যদের, সিরিজ জিততে বিরাটদের দরকার ২৪৪

শেষ আপডেট: 28 January 2019 06:54

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় সোমবারের ম্যাচই ছিল কার্যত সিরিজ ডিসাইডার। এই গুরুত্ত্বপূর্ণ ম্যাচে দুটি বদল করেছিল টিম ম্যানেজমেন্ট। দুরন্ত ফর্মে থাকা ধোনির বদলে কার্তিক এবং অলরাউন্ডার বিজয় শঙ্করের জায়গায় হার্দিক পান্ড্য। রস টেলর ও টম ল্যাথামের দুরন্ত পার্টনারশিপের পরেও ম্যাচে ফিরল ভারত। শামি-ভুবনেশ্বর-পান্ড্যদের আঁটোসাঁটো বোলিংয়ে ৪৯ ওভারে ২৪৩ করে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড ব্যাটিং। সিরিজ জিততে ভারতের দরকার ২৪৪ রান। ব্ল্যাক ক্যাপসদের ওপেনিং জুটি এই ম্যাচেও চলল না। মাত্র ২৬ রানের মধ্যেই আউট হয়ে গেলেন দুই ওপেনার কলিন মুনরো ও মার্টিন গাপটিল। অধিনায়ক কেন উইলেইয়ামসনও ২৮ রানের মাথায় চাহালের শিকার হন। তবে এই উইকেটে চাহালের থেকেও কৃতিত্ব বেশি হার্দিকের। বাজপাখির মতো ছোঁ মেরে তালুবন্দি করেন বল। তিন উইকেট পড়ে যাওয়ার পর খেলা ধরেন অভিজ্ঞ রস টেলর ও টম ল্যাথাম। দুজনে মিলে পার্টনারশিপ গড়ে তোলেন। রান তোলার গতি বিরাট না হলেও উইকেট দিয়ে আসেননি তাঁরা।

আরও পড়ুন ককপিটে বসে ধূমপান! পাইলটের গাফিলতিতেই ভেঙে পড়েছিল ইউএস-বাংলা’র বিমান

দুজনেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ১১৯ রানের পার্টনারশিপ গড়েন এই দুই কিউয়ি ব্যাটসম্যান। কিন্তু নিজের হাফসেঞ্চুরি করার পরেই চাহালের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ল্যাথাম। সেঞ্চুরি থেকে সাত রান দূরে ৯৩ রানের নাথায় শামির বলে আউট হন রস টেলর। এই দুজন আউট হতেই ব্ল্যাক ক্যাপসদের সব প্রতিরোধ ভেঙে পড়ে। ১৭৮ রানে ৩ উইকেট থেকে ২৪৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। অর্থাৎ মাত্র ৬৫ রানে পড়ে বাকি ৭ উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে শামি ৩টি, ভুবনেশ্বর, চাহাল ও পান্ড্য ২টি করে উইকেট নিয়েছেন। হার্দিক শুধু উইকেটই নেননি, কৃপণ বোলিং করেছেন। ফিল্ডিংয়েও তিনি ছিলেন দুরন্ত। নির্বাসন কাটিয়ে ফিরে আসার পর প্রথম ম্যাচেই তিনি জানান দিলেন এই টিমের জন্য কতটা গুরুত্ত্বপূর্ণ তিনি। জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে ভারতের রান ৭ ওভারে কোনও উইকেট না খুইয়ে ৩৫ রান। ঝোড়ো ব্যাট করছেন ধাওয়ান। এখন দেখার বে ওভালেই বিরাট অ্যান্ড কোং সিরিজ নিজেদের দখলে করতে পারে কিনা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```