Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ব্যর্থ কোহলি, ওয়েলিংটনে আরও চাপে ভারত

দ্য ওয়াল ব্যুরো: ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেইসঙ্গে নিউজিল্যান্ডের টেল এন্ডারদের তাড়াতাড়ি শেষ করতে ব্যর্থ হল ভারতীয় বোলিং। তার খেসারত দিতে হল। প্রথম ইনিংসে বিশাল লিড পেল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অপ

ফের ব্যর্থ কোহলি, ওয়েলিংটনে আরও চাপে ভারত

শেষ আপডেট: 23 February 2020 07:29

দ্য ওয়াল ব্যুরো: ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেইসঙ্গে নিউজিল্যান্ডের টেল এন্ডারদের তাড়াতাড়ি শেষ করতে ব্যর্থ হল ভারতীয় বোলিং। তার খেসারত দিতে হল। প্রথম ইনিংসে বিশাল লিড পেল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অপেক্ষাকৃত ভাল ব্যাট করলেও এখনও কিউয়িদের থেকে পিছিয়ে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে বলা যায়, আগামীকালই টেস্ট শেষ করে দিতে চাইবে নিউজিল্য্যান্ড। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ২১৬ রান থেকে এদিন খেলা শুরু করে নিউজিল্যান্ড। তাড়াতাড়ি আউট হয়ে যান বিজে ওয়াটলিং ও টিম সাউদি। দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস হয়তো জলদি শেষ করে দেবে ভারত। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন কলিন ডি গ্র্যান্ডহোম, জেমিসন ও ট্রেন্ট বোল্ট। তিনজনেই দ্রুত রান তুললেন। গ্র্যান্ডহোম ৪৩, জেমিসন ৪৪ ও বোল্ট ৩৮ রান করেন। ফলে ৩৪৮ রানে শেষ হয় কিউয়িদের প্রথম ইনিংস। ১৮৩ রানের বিশাল লিড পান কেন উইলিয়ামসনরা। ভারতের হয়ে কেবলমাত্র ইশান্ত শর্মা ৫ উইকেট নেন। ভারতের দ্বিতীয় ইনিংসও খুব একটা ভাল শুরু হয়নি। ফের ১৪ করে আউট হন পৃথ্বী শ। পূজারা করেন ১১। ময়ঙ্ক আগরওয়াল এই ইনিংসেও অনেক দায়িত্ব নিয়ে ব্যাট করছিলেন। তাঁর সঙ্গে পার্টনারশিপ গড়েন অধিনায়ক কোহলি। দেখে মনে হচ্ছিল দ্বিতীয় ইনিংসে হয়তো ব্যাটে রান পাবেন বিরাট। কিন্তু ১৯ রান করে বোল্টের বাউন্সারে আউট হন তিনি। নিজের হাফসেঞ্চুরি করেন ময়ঙ্ক। কিন্তু ৫৮ করে সাউদির বলে তিনি আউট হতেই ভারতের সিরিজ বাঁচানোর আশা শেষ হয়ে যায়। চার উইকেট পড়ে যাওয়ার পর অজিঙ্ক্যা রাহাণে ও হনুমা বিহারি পার্টনারশিপ গড়েন। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতের রান ৪ উইকেট হারিয়ে ১৪৪। রাহাণে ২৫ ও বিহারি ১৫ করে ব্যাট করছেন। এখনও নিউজিল্যান্ডের থেকে ৩৯ রানে পিছিয়ে ভারত। হাতে আর ছয় উইকেট। হার মোটামুটি নিশ্চিত। এখন দেখার এখান থেকে এই টেস্টকে কতটা টেনে নিয়ে যেতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা।

```