Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শামি-বুমরাহর দাপটে ম্যাচে ফিরলেও ফের ব্যাটিং ব্যর্থতায় চাপে বিরাটরা

দ্য ওয়াল ব্যুরো: সকালটা ভাল হয়েছিল ভারতের জন্য। উইকেট ও পরিবেশকে কাজে লাগিয়ে দুরন্ত বল করেছিলেন মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে লিড পায় ভারত। কিন্তু তাকে কাজে লাগাতে পারলেন না বিরাটরা। দ্বিতীয় ইনিংসে ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভ

শামি-বুমরাহর দাপটে ম্যাচে ফিরলেও ফের ব্যাটিং ব্যর্থতায় চাপে বিরাটরা

শেষ আপডেট: 1 March 2020 07:21

দ্য ওয়াল ব্যুরো: সকালটা ভাল হয়েছিল ভারতের জন্য। উইকেট ও পরিবেশকে কাজে লাগিয়ে দুরন্ত বল করেছিলেন মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে লিড পায় ভারত। কিন্তু তাকে কাজে লাগাতে পারলেন না বিরাটরা। দ্বিতীয় ইনিংসে ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং। পরিস্থিতি এমনই, আগামীকাল অর্থাৎ তৃতীয় দিনেই হয়তো হয়ে যাবে এই টেস্টের ফয়সালা। প্রথম দিনের শেষে একটাও উইকেট পড়েনি নিউজিল্যান্ডের। কিন্তু দ্বিতীয় দিনের শুরু থেকেই আগুনে বোলিং শুরু করেন ভারতের পেস বোলাররা। টম ব্লান্ডেল ৩০ ও টম ল্যাথাম ৫২ করে আউট হতেই ধস নামে কিউয়ি ব্যাটিংয়ে। উইলিয়ামসন, রস টেলররা রান পাননি। তবে বল হাতে ৫ উইকেটের পরে ব্যাট হাতেও চমক দেখালেন কাইল জেমিসন। শেষদিকে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ২৩৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে শামি ৪টি, বুমরাহ ৩টি, জাদেজা ২টি ও উমেশ যাদব ১টি উইকেট নেন। ৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ল না ভারতের। ময়ঙ্ক আগরওয়াল ৩ ও পৃথ্বী শ ১৪ করে আউট হন। বিরাটও ১৪ করে আউট হন। এই সফরটা ভুলতে চাইবেন ভারত অধিনায়ক। গোটা সফরে রানের খরা কাটল না কোহলির। পূজারা কিছুটা চেষ্টা করলেও ২৪ করে আউট হন। রাহাণেও রান পাননি। নাইট ওয়াচম্যান হিসেবে নামা উমেশ যাদবও আউট হন তাড়াতাড়ি। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতের রান ৬ উইকেটে ৯০। হনুমা বিহারি ৫ ও ঋষভ পন্থ ১ রান করে ব্যাট করছেন। এই মুহূর্তে ৯৭ রানের লিড রয়েছে ভারতের। ব্যাটসম্যান বলতে বিহারি ও পন্থ ছাড়া জাদেজা রয়েছেন। বাকিরা মিলে ভারতের রানকে তৃতীয় দিনে কতটা নিয়ে যেতে পারেন সেটাই দেখার। তবে দেখে মনে হচ্ছে তৃতীয় দিনেই হয়ে যাবে সিরিজের ফয়সালা। দুরন্ত বোলিংয়ের দামটা হয়তো পাবেন না শামিরা।

```