কুলদীপের ঘূর্ণিতে ৩১ বছর পর ঘরে ফলো-অনের লজ্জা অজিদের
দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নে সুযোগ পেয়েও ফলো-অন করাননি কোহলি। কিন্তু সিডনিতে ফলো-অনের লজ্জার মুখে পড়তে হলো অস্ট্রেলিয়াকে। সৌজন্যে দুরন্ত কুলদীপ যাদবের ৫ উইকেট।
চতুর্থ দিন মাঠে নামার আগে অবশ্য অনেকটা সময় ড্রেসিং রুমে কাটাতে হলো দুই দলের খেলোয়
শেষ আপডেট: 6 January 2019 06:00
দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নে সুযোগ পেয়েও ফলো-অন করাননি কোহলি। কিন্তু সিডনিতে ফলো-অনের লজ্জার মুখে পড়তে হলো অস্ট্রেলিয়াকে। সৌজন্যে দুরন্ত কুলদীপ যাদবের ৫ উইকেট।
চতুর্থ দিন মাঠে নামার আগে অবশ্য অনেকটা সময় ড্রেসিং রুমে কাটাতে হলো দুই দলের খেলোয়াড়দের। কারণ এসসিজির আকাশ কালো করে তখন বৃষ্টি চলছে। প্রথম সেশনে একটাও বল হয়নি। তাড়াতাড়ি লাঞ্চ নিয়ে নেন আম্পায়াররা।
লাঞ্চের পর বৃষ্টি থামলে খেলা শুরু হয়। প্রথম ওভারেই কামিংসকে বোল্ড করে ধাক্কা দেন শামি। তারপর হ্যান্ডসকম্বের সঙ্গে পার্টনারশিপ গড়েন মিচেল স্টার্ক। ৩৭ রানের মাথায় সিডনিতে বুমরাহর প্রথম শিকার হন হ্যান্ডসকম্ব। বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। পরের ওভারেই লিওঁকে এলবিডাবলু করেন কুলদীপ। ২৫৮ রানে ৯ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার।

কিন্তু তারপর ফের শেষ উইকেটে লড়াই করলেন স্টার্ক ও হ্যাজলউড। ৪২ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। শেষ পর্যন্ত ২১ রানের মাথায় কুলদীপের পঞ্চম শিকার হন হ্যাজলউড। তিনি আউট হতেই ৩০০ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া ইনিংস। স্টার্ক ২৯ রান করে নটআউট থাকেন।

৩২২ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়াকে ফলো-অন করান বিরাট কোহলি। কারণ এই টেস্টের আর ৪টে সেশন বাকি। চতুর্থ দিনের খেলা বৃষ্টির জন্য অনেকটাই নষ্ট হয়েছে। তাই নিজের বোলারদের পর্যাপ্ত সময় দিতে চান অধিনায়ক।
অন্যদিকে অস্ট্রেলিয়া শেষবার ফলো-অনের সামনে পড়েছিল ২০০৫ সালে টেন্টব্রিজে। আর ঘরের মাঠে সিডনিতেই ১৯৮৮ সালে শেষবার ফলো-অনের মুখোমুখি হয়েছিলেন অজিরা। দুটোই ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই এসসিজিতেই ৩১ বছর পর ফিরে এলো ফলো-অনের লজ্জা।