Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেই বিরাট-রোহিতের ব্যাটেই কোনওরকমে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

দ্য ওয়াল ব্যুরো: দু'দলে বিধ্বংসী ব্যাটসম্যানের ছড়াছড়ি। অথচ দু'ইনিংসেই কিনা দাপট দেখালেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের করা লো স্কোর তাড়া করতে গিয়েও কালঘাম ছুটে গেল ভারতের। শেষ পর্যন্ত সেই রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে ভর করেই ক্যারিবিয়ান সফরে

সেই বিরাট-রোহিতের ব্যাটেই কোনওরকমে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

শেষ আপডেট: 3 August 2019 17:48

দ্য ওয়াল ব্যুরো: দু'দলে বিধ্বংসী ব্যাটসম্যানের ছড়াছড়ি। অথচ দু'ইনিংসেই কিনা দাপট দেখালেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের করা লো স্কোর তাড়া করতে গিয়েও কালঘাম ছুটে গেল ভারতের। শেষ পর্যন্ত সেই রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে ভর করেই ক্যারিবিয়ান সফরের প্রথম ম্যাচে জয় পেল ভারত। ফ্লরিডার মাঠে এ দিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কোহলি। সেই সিদ্ধান্ত যে নির্ভুল তা প্রথম ওভারেই বুঝিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। ওপেনার ক্যাম্পবেলকে শূণ্য রানে ফেরত পাঠান তিনি। অন্য ওপেনার লুইসও শূণ্য করেই ফেরেন। পাওয়ার প্লেতেই অর্ধেক টিম প্যাভিলিয়নে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজের। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নাম নবদীপ সাইনি প্রথম ওভারেই ২ উইকেট নেন। একদিকে টিকে ছিলেন অভিজ্ঞ পোলার্ড। কিন্তু সাপোর্ট পেলেন না তিনি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল। শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড ৪৯ করে আউট হন। ভারতের হয়ে সাইনি ৩, ভুবনেশ্বর ২ এবং খলিল, জাদেজা, ক্রুনাল ও সুন্দর ১টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয় ভারতেরও। মাত্র ১রান করে আউট হন চোট সারিয়ে ফেরা ধাওয়ান। তারপর খেলা ধরেন বিরাট ও রোহিত। ধীরে ধীরে পার্টনারশিপ গড়েন তাঁরা। তাঁদের খেলা দেখে মনে হচ্ছিল, দুজনের মধ্যে গণ্ডগোলের যে খবর ছড়িয়েছে তা কয়েক যোজন দূরে সরিয়ে রেখে নেমেছেন তাঁরা। দু'ইনিংসেই একাধিকবার ভারতের অধিনায়ক ও তাঁর ডেপুটিকে পরামর্শ করতে দেখা গেল। ঠিক যখন মনে হচ্ছে ভারত সহজে জিতবে তখনই ছন্দপতন। সুনীল নারিনের পরপর বলে আউট হলেন রোহিত ও ঋষভ পন্থ। রোহিত ২৪ ও পন্থ শূণ্য করে আউট হন। মনীশ পান্ডে ১৯ করে বড় শট খেলতে গিয়ে বোল্ড হন। একদিকে টিকে ছিলেন কোহলি। কিন্তু ১৯ রানের মাথায় তিনিও স্লো বল বুঝতে না পেরে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে টার্গেট বেশি না থাকায় সমস্যা হয়নি। শেষদিকে ক্রুনাল ১২ করে আউট হন। জাদেজা ও সুন্দর মিলে ভারতকে জয়ের পথে নিয়ে যান। জাদেজা ১০ ও সুন্দর ৮ করে অপরাজিত থাকেন। ১৭.২ ওভারে ম্যাচ জিতে যায় ভারত। ২৪ ঘণ্টার মধ্যে ফের ওই উইকেটেই দ্বিতীয় টি ২০তে মুখোমুখি হবে দুই দল। এখন দেখার এ দিনের ব্যাটিং ব্যর্থতা ভুলে কীভাবে খেলে তারা।

```