অ্যাডিলেডে ঐতিহাসিক জয় বিরাটদের, কাজে এল না অজি টেলএন্ডারদের লড়াই
দ্য ওয়াল ব্যুরো : মনে হয়েছিল পঞ্চম দিন প্রথম সেশনেই ম্যাচ জিতে যাবে ভারত। কিন্তু অজি টেলএন্ডারদের লড়াই এক সময় খেলা নিয়ে চলে যাচ্ছিল ভারতের মুঠো থেকে। তবু শেষ রক্ষা হলো না। নিয়ন্ত্রিত বোলিংয়ে খেলা অজিদের হাত থেকে ছিনিয়ে নিলেন বিরাটরা। ৩১ রান
শেষ আপডেট: 10 December 2018 05:37
দ্য ওয়াল ব্যুরো : মনে হয়েছিল পঞ্চম দিন প্রথম সেশনেই ম্যাচ জিতে যাবে ভারত। কিন্তু অজি টেলএন্ডারদের লড়াই এক সময় খেলা নিয়ে চলে যাচ্ছিল ভারতের মুঠো থেকে। তবু শেষ রক্ষা হলো না। নিয়ন্ত্রিত বোলিংয়ে খেলা অজিদের হাত থেকে ছিনিয়ে নিলেন বিরাটরা। ৩১ রানে জয় পেল ভারত। এই প্রথম কোনও অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচ জিতল ভারত।
আগের দিনের দুই ব্যাটসম্যান খেলা শুরু করার পর ট্র্যাভিস হেড মাত্র ১৪ রান করে আউট হয়ে যান। কিন্তু শন মার্শ নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলা চালিয়ে যান। তাঁর সঙ্গে পার্টনারশিপ গড়েন অধিনায়ক টিম পেইন। তাঁদের পার্টনারশিপ খেলা ভারতের হাত থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় কোহলি বল তুলে দেন বুমরাহর হাতে। তিনি পরপর আউট করেন মার্শ ও টিম পেইনকে। মার্শ ৬০ ও পেইন ৪১ করে আউট হন।
কিন্তু তারপরেও অজি টেলএন্ডারদের লড়াই ছিল চোখে পড়ার মতো। কেউ নিজেদের উইকেট দিয়ে আসেননি। ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন। কামিংস ১২১ বল খেলে ২৮ রান করেন। স্টার্ক ২৮ রান করেন। কিন্তু ভারতীয় পেস বোলিংয়ের সামনে হাত খুলে খেলতে পারেননি তাঁরা। কামিংসকে আউট করেন বুমরাহ, স্টার্ককে প্যাভিলিয়নে ফেরান শামি।

৯ উইকেট পড়ে যাওয়ার পড়েও ন্যাথন লিওঁ ও জশ হ্যাজলউড পার্টনারশিপ গড়েন। লক্ষ্যমাত্রা ৬২ থেকে ৩২-এ নামিয়ে আনেন তাঁরা। বিশেষ করে লিওঁ সাবলীল ব্যাটিং করছিলেন। তিনি ৩৮ রান করেন। হ্যাজলউডও ১৩ রান করেন। কোনও ভাবেই উইকেট আসছিল না। হতাশা দেখা যাচ্ছিল কোহলির চোখেমুখে। নিজের শেষ অপশন হিসেবে অশ্বিনের হাতে বল তুলে দেন অধিনায়ক কোহলি। অশ্বিনের বলে ড্রাইভ করতে গিয়ে খোঁচা মারেন হ্যাজলউড। বল স্লিপে লোকেশ রাহুলের তালুবন্দি হতেই সেলিব্রেশন শুরু হয় অ্যাডিলেড জুড়ে।
কোহলির উচ্ছ্বাস ছিল দেখার মতো। সঙ্গে সেলিব্রেট করছিলেন গোটা ভারতীয় দল। মাঠ জুড়ে ভারতীয় সমর্থকদের মধ্যে চলে উৎসব। হতাশা দেখা যায় অজি খেলোয়াড়দের চোখেমুখে। অস্ট্রেলিয়ার মাটিতে ৪৫ ম্যাচ খেলে মাত্র ৬ টি জয় পেল ভারত। সিরিজের প্রথম ম্যাচে এই প্রথম জয় এল। তবে প্রথম ম্যাচেই ভারতের দাপট দেখে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জয়ের আশা করতেই পারেন ভারতীয় সমর্থকরা।